অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

দ্রুত গতিতে ছুটছিল ব্রিজভূষণ সিংয়ের পুত্র করণের কনভয়, পিষে মৃত্যু দুই শিশুর।গুরুতর আহত হন এক মহিলা !

বুধবার উত্তরপ্রদেশের গোণ্ডায় বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং তথা করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোণ্ডার কলোনেলগঞ্জ-হুজোরপুর রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল বিজেপি প্রার্থী করণের কনভয়। পথে বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে একাধিক জনকে চাপা দেয় কনভয়েরই একটি গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন এক মহিলা। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। আহতকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে য

দ্রুত গতিতে ছুটছিল ব্রিজভূষণ  সিংয়ের পুত্র  করণের  কনভয়, পিষে মৃত্যু দুই  শিশুর।গুরুতর আহত হন এক মহিলা !

নিজস্ব সংবাদদাতা : বুধবার উত্তরপ্রদেশের গোণ্ডায় বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং তথা করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোণ্ডার কলোনেলগঞ্জ-হুজোরপুর রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল বিজেপি প্রার্থী করণের কনভয়। পথে বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে একাধিক জনকে চাপা দেয় কনভয়েরই একটি গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন এক মহিলা। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। আহতকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহত ওই মহিলার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কনভয়ের অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হয়নি পুলিশের তরফে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং গত বছর তাঁর বিরুদ্ধে একাধিক কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। যদিও উত্তরপ্রদেশের কিশোরগঞ্জ কেন্দ্র থেকে এবার টিকিট দেওয়া হয়েছে তাঁর পুত্র করণ ভূষণ সিংকে। এহেন বিজেপি প্রার্থীর কনভয়ের ধাক্কায় ২ শিশুর মৃত্যু স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা