অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ পাচারের সঙ্গে যুক্ত অভিযোগ মুখ্যমন্ত্রীর!

গরু বা কয়লা পাচারের মামলায় একাধিকবার নাম জড়িয়েছে বীরভূমের। ২৮শে জুলাই সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ যে পাচারের সঙ্গে যুক্ত, সে কথা স্পষ্ট করে তুলে ধরে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে এখনও অনেক রকমের পাচার চলে। আমি নিশ্চিতভাবে বলছি, অন্য রাজনৈতিক দলের একাংশ এর সঙ্গে যুক্ত। প্রশাসনের কিছু লোকও যুক্ত। নামগুলো আমি জানি, তবে এখনই বলছি না। এখানেই না থেমে মু

প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ পাচারের সঙ্গে যুক্ত অভিযোগ মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা :  গরু বা কয়লা পাচারের মামলায় একাধিকবার নাম জড়িয়েছে বীরভূমের। ২৮শে জুলাই সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ যে পাচারের সঙ্গে যুক্ত, সে কথা স্পষ্ট করে তুলে ধরে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে এখনও অনেক রকমের পাচার চলে। আমি নিশ্চিতভাবে বলছি, অন্য রাজনৈতিক দলের একাংশ এর সঙ্গে যুক্ত। প্রশাসনের কিছু লোকও যুক্ত। নামগুলো আমি জানি, তবে এখনই বলছি না।

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেন,"আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসেছে। যাঁরা টাকা পাচার করছেন, তাঁরাই রুলিং পার্টিকে দোষ দিচ্ছেন। আমি কিন্তু নাম জানি। এদিন প্রশাসনকি বৈঠকের মঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রত, কাজল শেখ, শতাব্দী রায় সহ শাসক দলের একাধিক নেতা-নেত্রী। উপস্থিত ছিলেন জেলার সব প্রশাসনিক আধিকারিক। তিনি বলেন, যারা করে খাচ্ছে, তাদের ভয় পাচ্ছেন? তাদের সঙ্গে সম্পর্ক রেখে ৫০-৫০ অঙ্ক কষছেন। আমি থাকতে কোনও ৫০-৫০ হতে দেব না।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন