মালদহে উত্তপ্ত পরিস্থিতি, ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; প্রধান বিচারপতিকেও জানানো হল ঘটনা!
মালদহের মোথাবাড়ি–সুজাপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে এবার সরাসরি নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে তলব পাঠানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নজরেও আনা হয়েছে।বুধবার সকাল থেকেই কালিয়াচক, মোথাবাড়ি, সুজাপুর-সহ মালদহের একাধিক এলাকায় দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ এবং উত্তেজনার ছবি সামনে আ
নিজস্ব সংবাদদাতা : মালদহের মোথাবাড়ি–সুজাপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে এবার সরাসরি নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে তলব পাঠানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নজরেও আনা হয়েছে।বুধবার সকাল থেকেই কালিয়াচক, মোথাবাড়ি, সুজাপুর-সহ মালদহের একাধিক এলাকায় দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ এবং উত্তেজনার ছবি সামনে আসে। কলকাতা–শিলিগুড়ি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। একইসময়ে কালিয়াচক-২ ব্লক অফিসের বাইরেও শুরু হয় বিক্ষোভ, যেখানে এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত সাতজন বিচারবিভাগীয় আধিকারিক ভিতরে অবস্থান করছিলেন।

অভিযোগ, বিকেল ৪টে নাগাদ শুরু হওয়া ঘেরাও রাত ১২টা পর্যন্ত চলে। প্রায় নয় ঘণ্টা আটকে থাকার পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ওই সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে উদ্ধার করে নিরাপদে বের করে আনে। উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় কনভয়ের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগও উঠেছে। একটি গাড়ির ভাঙা কাচের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে, যা পরিস্থিতির তীব্রতা স্পষ্ট করছে।অন্যদিকে আন্দোলনকারীদের পাল্টা অভিযোগ, বিচারকদের উদ্ধার করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ চালায়। এমনকি কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও দাবি উঠেছে। আহত ওই ব্যক্তির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সেই ক্ষোভেই বুধবার মালদহের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার সকালে পুলিশ অধিকাংশ জায়গা থেকে অবরোধ তুলে দেয় এবং ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, পাশাপাশি টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীও।তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত না হলে ফের বৃহত্তর বিক্ষোভে নামবেন তাঁরা।এই আবহেই মালদহের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।ভোটের মুখে মালদহের এই উত্তেজনা কি আরও বড় প্রশাসনিক পদক্ষেপ ডেকে আনবে? এখন সেই দিকেই নজর রাজ্য রাজনীতির।
সম্পর্কিত খবর
১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা
মালদা
সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ
নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল
পূর্ব মেদিনীপুর
পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড