Skip to content

৪ ঘণ্টায় ৪১% ভোট! শীর্ষে পশ্চিম মেদিনীপুর, অভিযোগের চাপে নির্বাচন কমিশন!

তুহিন কান্তি বেরা : ভোট শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই রাজ্যে ভোটদানের হার ৪১ শতাংশ পেরিয়ে গেল, যা ভোটারদের সক্রিয় অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। Election Commission of India সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ছিল ১৮.৭৬ শতাংশ। তবে পরবর্তী দু’ঘণ্টায় সেই হার দ্রুত বাড়ে এবং বেলা ১১টা পর্যন্ত পৌঁছে যায় ৪১.১১ শতাংশে।জেলা ভিত্তিক ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে পশ্চিম মেদিনীপুর—৪৪.৬৯ শতাংশ। তার পরেই রয়েছে ঝাড়গ্রাম (৪৩.৭১%), বাঁকুড়া (৪৩.২২%), পূর্ব মেদিনীপুর (৪২.১৬%), মুর্শিদাবাদ (৪১.৫৯%) এবং বীরভূম (৪১.৯২%)।অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ৪১.১৭%, পশ্চিম বর্ধমানে ৪০.২৪%, দার্জিলিংয়ে ৩৯.৭২%, কালিম্পংয়ে ৩৯.৬১%, জলপাইগুড়িতে ৩৯.৫১%, উত্তর দিনাজপুরে ৩৯.০৪%, পুরুলিয়ায় ৩৯.১৬%, আলিপুরদুয়ারে ৩৮.৮০%, কোচবিহারে ৩৮.৬৭% এবং মালদায় ৩৮.২২ শতাংশ ভোটদান হয়েছে।তবে ভোটের হার বাড়ার সঙ্গে সঙ্গেই অভিযোগের সংখ্যাও বেড়েছে। দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ৪৫০-রও বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। প্রথম দফার ভোটেই একদিকে যেমন উৎসাহজনক অংশগ্রহণ, অন্যদিকে অভিযোগের পাহাড়—দু’য়ের মাঝে দাঁড়িয়ে এখন কমিশনের উপরেই নজর সবার।

Latest