অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে!

শেষ পর্যন্ত ভোট বাক্সে কী ফলাফল হতে পারে তা এখন থেকেই ষোল আনা আন্দাজ করে বলা কঠিন। তা ছাড়া এ ব্যাপারে কোনও প্রাতিষ্ঠানিক বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়নি। কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও বড় কোনও অশান্তির খবর নেই। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ছয় বিধানসভা কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। বুধবার হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট মিলিয়ে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ছ

রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে!

নিজস্ব সংবাদদাতা : শেষ পর্যন্ত ভোট বাক্সে কী ফলাফল হতে পারে তা এখন থেকেই ষোল আনা আন্দাজ করে বলা কঠিন। তা ছাড়া এ ব্যাপারে কোনও প্রাতিষ্ঠানিক বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়নি। কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও বড় কোনও অশান্তির খবর নেই। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ছয় বিধানসভা কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। বুধবার হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট মিলিয়ে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ছয় কেন্দ্রে গড়ে ৬৯.২৯ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে তালডাংরা বিধানসভা কেন্দ্রে। সেখানে ৭৫.২০ শতাংশ ভোট পড়েছে। তারপরেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.৯৫ শতাংশ। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ। সিতাই কেন্দ্রে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ। মাদারিহাট কেন্দ্রে ভোট পড়েছে ৬৪. ১৪ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটি বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ৬২.১০ শতাংশ।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ