নির্বাচন চলাকালীন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি!
প্রথম থেকেই সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। নির্বাচন চলাকালীন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করলেন মহিলারা। উল্লেখ্য, রবিবার সকালেও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি এলাকায়। এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক থেকে। রবিবার সেখানে তৃণমূল নেতা দিলীপ মাল্লিককে ব্যাপক মার
নিজস্ব সংবাদদাতা : প্রথম থেকেই সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। নির্বাচন চলাকালীন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করলেন মহিলারা। উল্লেখ্য, রবিবার সকালেও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি এলাকায়। এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক থেকে। রবিবার সেখানে তৃণমূল নেতা দিলীপ মাল্লিককে ব্যাপক মারধর করলেন মহিলারা। মহিলাদের মারের মুখে পড়লেন দিলীপবাবুর এক অনুগামীরও। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্দেশখালিতে মহিলাদের ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করেছে দিলীপ মল্লিক।পথসভায় হাজির ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও বিধায়ক সুকুমার মাহাতো। দিলীপ মল্লিকই ভাইরাল ভিডিয়ো বানিয়ে ছড়িয়েছে বলে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ