যোগেন চৌধুরী আর্ট গ্যালারির চারুবাসনা হলে বই প্রকাশ অনুষ্ঠান!

যোগেন চৌধুরী  আর্ট গ্যালারির চারুবাসনা হলে বই প্রকাশ অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা :  কলকাতার যোগেন চৌধুরী আর্ট গ্যালারির চারুবাসন হলে সপ্তর্ষি প্রকাশনীর দুটি বই উন্মোচন করা হয়। বই দুটির মধ্যে একটি স্বাতী গুহর রিলেশনশিপ এবং শ্যামলী রক্ষিতের " আবহমান " নিজ নিজ উপন্যাস সম্পর্কে দুজন লেখক তাদের লেখা শুরুর মুহূর্ত বর্ণনা করেছেন। দুটি বই উদ্বোধন করেন বিশিষ্ট লেখক এবং বর্তমানের সম্পাদক জয়ন্ত দে। "আবহমান" উপন্যাস প্রসঙ্গে জয়ন্ত দে বলেন ,এটি একটি সময়ের দলিল এবং কালজয়ী উপন্যাস ।

শ্যামলী রক্ষিতের লেখায় বারবার আমাদের সময়ের সমাজের নানান দিক উঠে আসতে দেখেছি আমরা। কখনও তিনি বৃদ্ধাশ্রম নিয়ে লেখেন "নীড় "। কখনও গ্রাম্য মানুষের জীবন জীবিকার সংঘাত চিত্র অপূর্ব ভাবে চিত্রিত হতে দেখেছি লেখিকার কলমে । করোনা নিয়ে লেখা এই উপন্যাসটি অসাধারণ এক সৃষ্টি।