থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ!
বহরমপুরের থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী। 'থার্ড আই আর্টিস্টস' গ্রুপের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে বলে উদ্যোক্তারা জানান। এ বার তাদের অষ্টম বর্ষ উদযাপিত হচ্ছে। সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন, "দেশের ৩২ জন চিত্রশিল্পীর শতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।" মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন। থার্ড আই আর্টিস্ট গ্রুপের সভাপতি আইপিএস অংশুমান সাহা নর্থ বেঙ্গল
নিজস্ব সংবাদদাতা : বহরমপুরের থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী। 'থার্ড আই আর্টিস্টস' গ্রুপের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে বলে উদ্যোক্তারা জানান। এ বার তাদের অষ্টম বর্ষ উদযাপিত হচ্ছে। সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন, "দেশের ৩২ জন চিত্রশিল্পীর শতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।" মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

থার্ড আই আর্টিস্ট গ্রুপের সভাপতি আইপিএস অংশুমান সাহা নর্থ বেঙ্গলে বন্যা পরিস্থিতির জন্য উনি আসতে পারেন নি ।ওখানে সাধারন মানুষের জন্য কাজ করছেন তবে শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জওহর নবোদয় বিদ্যালযের ভাইস প্রিন্সিপাল আলোক গৌতম,শ্যামল সরকার ,কুলদীপ সিং ও আরো অনেক।

এর শেষ দিনে উপস্থিত ছিলেন এমডি মোশারফ হোসেন প্রাক্তন সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ ও বিশিষ্ট সমাজসেবী ।এই দিনে সমস্ত শিল্পীদের স্মৃতি চিহ্ন ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। যারা বেস্ট আওয়ার্ড পেলেন তারা হলো শিল্পী সুমিত চক্রবর্তি, অর্ক মন্ডল, সোহেল রানা,দেবানন্দ মাহাতো,অসীম সাহা, ও আলোক রায়।
স্পেশাল পুরষ্কার পেলেন সংযুক্তা বিশ্বাস ও স্নেহাশীষ সরকার। শেষ দিনে এক sit and draw এর আয়োজন করা হয় । প্রত্যেক বিভাগের প্রথম ২০ জনকে পুরস্কৃত করা হয়।

সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন তাদের এই 8th international আর্ট ফেস্টিভ্যাল খুব সুন্দর ভাবে এক অভিনব উদ্যোগ পরিবেশন করেন খোলা আকাশের নিচে। শহরের প্রচুর মানুষ প্রদর্শনী দেখতে আসেন এবং প্রশংসা করেন।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু