থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ!
থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ৮ম বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শুরু হবে আগামী ৮ ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর ২০২৫ থেকে। ৪ দিনের প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশের ডিসিপি ( সদর) অংশুমান সাহা, সোমনাথ বিশ্বাস ও ভারতীয় শিল্পীরা ও বিদেশি শিল্পীরা ও বিপ্লবী সংবাদ দর্পন প্রতিনিধিরা । মিডিয়া কাভারেজ ও মিডিয়া পার্টনার বিপ্লবী সংবাদ দর্পন। শুরু হবে চিত্রশিল্প প্রদর্শনী, ওয়ার্কশপ চলবে আগামী ৮ ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর ২০২৫পর্যন্ত। প্রত্য
নিজস্ব সংবাদদাতা:থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ৮ম বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শুরু হবে আগামী ৮ ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর ২০২৫ থেকে। ৪ দিনের প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশের ডিসিপি ( সদর) অংশুমান সাহা, সোমনাথ বিশ্বাস ও ভারতীয় শিল্পীরা ও বিদেশি শিল্পীরা ও বিপ্লবী সংবাদ দর্পন প্রতিনিধিরা । মিডিয়া কাভারেজ ও মিডিয়া পার্টনার বিপ্লবী সংবাদ দর্পন। শুরু হবে চিত্রশিল্প প্রদর্শনী, ওয়ার্কশপ চলবে আগামী ৮ ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর ২০২৫পর্যন্ত।

প্রত্যেক বছরের মত এবারও গ্লোবাল ওয়ার্মিং প্রকৃতি বিষয় ভিত্তিক ওয়ার্কশপ ও প্রদর্শনী হচ্ছে। নির্বাচিত ৬৫ জন শিল্পীদের ছবি এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে। স্বল্প খরচে শিল্পীদের থাকা, খাওয়া, প্রদর্শনী সব কিছু বহন করবে থার্ড আই আর্টিস্ট গ্রুপ। এটা একটা যুব শিল্পীদের প্রমোশন করার প্ল্যাটফর্ম। সংগঠনের সভাপতি ও শিল্পী অংশুমান সাহার উদ্যোগে সম্পাদক সোমনাথ বিশ্বাসের ব্যবস্থাপনা, সংগঠনের যুগ্ম সচিব রাজীব সহযোগিতায় আন্তর্জাতিক মানের শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী ও কর্মশালা। বিভিন্ন দেশের মধ্যে থাকছে যেমন জর্জিয়া, রোমানিয়া, ইউএসএ , কসোভো, বাংলাদেশ, নেপাল, তাইওয়ান, পোল্যান্ড, ঘানা, হাইতি, ইরাক, তুর্কি, ইজিপ্ট।সকল শিল্পীদের উৎসাহ দিন। অনুষ্ঠানের শেষে সকল শিল্পীদের স্মৃতি চিহ্ন ও সার্টিফিকেট দিয়ে সম্মান করা হবে।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু