অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

পড়ে থাকা প্লাস্টিকের বোতল দিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকে বিশ্বরেকর্ড সৃষ্টি করলো বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা!

৫৬ জন ছাত্রছাত্রীদের নিয়ে বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের এক অভিনব বিশ্বরেকর্ড সৃষ্টি করলো। প্রত্যেক দিনই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ও জলের বোতল ব্যবহারের পর তা রাস্তায় বা বাড়ির চারপাশে পড়ে থাকে। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ। বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা জিনিস। প্লাস্টিকের বোতলের মুখের অংশটি কেটে নিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকেছে তারা । মোট ২৮০০টি ফুল অঙ্কনের মাধ্যমে

পড়ে থাকা প্লাস্টিকের বোতল দিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকে বিশ্বরেকর্ড সৃষ্টি করলো  বহরমপুর  জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা!

নিজস্ব সংবাদদাতা : ৫৬ জন ছাত্রছাত্রীদের নিয়ে বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের এক অভিনব বিশ্বরেকর্ড সৃষ্টি করলো। প্রত্যেক দিনই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ও জলের বোতল ব্যবহারের পর তা রাস্তায় বা বাড়ির চারপাশে পড়ে থাকে। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ। বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা জিনিস।

প্লাস্টিকের বোতলের মুখের অংশটি কেটে নিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকেছে তারা । মোট ২৮০০টি ফুল অঙ্কনের মাধ্যমে তারা এক অনন্য বিশ্বরেকর্ড গড়ে তুলেছে। এই ক্ষুদ্র স্থানে এত সূক্ষ্ম অঙ্কন করা অত্যন্ত কষ্টসাধ্য হলেও ছাত্রছাত্রীরা অসাধারণ দক্ষতা ও মনোযোগের সঙ্গে তা সম্পন্ন করলো। তাদের এই সাফল্য আঁকার জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। কিছুদিন আগেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আইবিআর রেকর্ডে নাম লিখিয়েছিল। কিন্তু আজকের এই রেকর্ড সম্ভব হয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিল্পকলা শিক্ষক সোমনাথ বিশ্বাসের নিরলস তৎপরতা এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল তপন মিস্ত্রীর আন্তরিক সহযোগিতার ফলে।

সোমনাথ বিশ্বাস পেশায় তিনি শিক্ষক। নেশায় তিনি শিল্পী। তিনি বলেন আর্ট ইন এডুকেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্বিক বা হোলিস্টিক উন্নয়ন ঘটছে, যা বর্তমান শিক্ষাব্যবস্থায় অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। এটি সমাজে এক ইতিবাচক বার্তা দিচ্ছে যে, আর্ট ও ক্র্যাফটের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি, যা “নতুন ভারত গড়ো” অভিযানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্পর্কিত খবর

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল দেশ

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল

গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী মুর্শিদাবাদ

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু