বাঁকুড়ায় এটিএম-এ টাকা চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে গণধোলাই দুষ্কৃতীদের!
ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকার। প্রত্যক্ষদর্শীরা বলেন ঝাড়খন্ডের নম্বর লাগানো একটি গাড়ি বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর মাকুড়গ্রাম বাজারের রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কের একটি এটিএম এর সামনে দাঁড়ায়। গাড়ি থেকে থেকে চার দুষ্কৃতী নেমে এটিএমে ঢুকে ভিতর থেকে সার্টার নামিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরেও তারা বাইরে না বেরোনোয় ও ভিতর থেকে ভাঙাভাঙির শব্দ আসায় সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে এটিএমের ভেতরে ঢুকে দেখেন সিসি ক্যামেরার লেন্স ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে এটিএম য
নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকার। প্রত্যক্ষদর্শীরা বলেন ঝাড়খন্ডের নম্বর লাগানো একটি গাড়ি বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর মাকুড়গ্রাম বাজারের রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কের একটি এটিএম এর সামনে দাঁড়ায়। গাড়ি থেকে থেকে চার দুষ্কৃতী নেমে এটিএমে ঢুকে ভিতর থেকে সার্টার নামিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরেও তারা বাইরে না বেরোনোয় ও ভিতর থেকে ভাঙাভাঙির শব্দ আসায় সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে এটিএমের ভেতরে ঢুকে দেখেন সিসি ক্যামেরার লেন্স ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে এটিএম যন্ত্র ভাঙার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। জনতার হাতে মার খেয়ে জখম দুষ্কৃতীদের পুলিশ উদ্ধার করে প্রথমে চিকিৎসকার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পরে তাদের গ্রেফতার করা হয়।
সম্পর্কিত খবর
বাঁকুড়া
ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়
ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি
বাঁকুড়া
৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা
সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব
‘স্রষ্টা’ থিমে পিতৃত্বের ত্যাগ ও ভালোবাসার বার্তা, সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের ভিড়!
পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই এবারের দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব। তাদের এবারের পুজোর ভাবনা ‘স্রষ্টা’। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নীরবে লড়াই করে যান, তাঁর অবদানকেই শ্রদ্ধা জানানো হয়েছে এই ভাবনার মধ্য দিয়ে।পুজোর থিমের মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরেছেন পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের কথা। সন্তানের জীবনে বাবার ভূমিকা কত