অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

বাঁকুড়ার স্কুলডাঙায় সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক শেষে হামলার অভিযোগ, গুরুতর জখম শিক্ষক নেতা অরিন্দম মণ্ডল!

বাঁকুড়ার পরিচিত শিক্ষক মুখ অরিন্দম মণ্ডল, যিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী, প্রতিবাদী ও স্পষ্টভাষী শিক্ষক হিসেবে পরিচিত, শুক্রবার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১০ এপ্রিল বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক শেষে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ, এবিটিএ-র হলঘরে সংগঠনের বৈঠক শেষ করে বেরোনোর পর মঞ্চের নেতা ভাস্কর ঘোষ-সহ কয়েকজন স্কুলডাঙা মাজারের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রায় ৪০ জন দুষ্কৃতী লাঠি ও হকি স্টিক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

বাঁকুড়ার স্কুলডাঙায় সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক শেষে হামলার অভিযোগ, গুরুতর জখম শিক্ষক নেতা অরিন্দম মণ্ডল!

নিজস্ব সংবাদদাতা :  বাঁকুড়ার পরিচিত শিক্ষক মুখ অরিন্দম মণ্ডল, যিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী, প্রতিবাদী ও স্পষ্টভাষী শিক্ষক হিসেবে পরিচিত, শুক্রবার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১০ এপ্রিল বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক শেষে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ, এবিটিএ-র হলঘরে সংগঠনের বৈঠক শেষ করে বেরোনোর পর মঞ্চের নেতা ভাস্কর ঘোষ-সহ কয়েকজন স্কুলডাঙা মাজারের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রায় ৪০ জন দুষ্কৃতী লাঠি ও হকি স্টিক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলার মূল নিশানায় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা অরিন্দম মণ্ডল।

সংগঠনের অভিযোগ, তৃণমূলের ছাত্রনেতা সুরজ বক্সের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল।হামলায় অরিন্দম মণ্ডল গুরুতর জখম হন। তাঁর নাক ও মাথায় গভীর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ও শিক্ষক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তোলা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টা অভিযোগের পর্ব, যা ভোটের আবহে বাঁকুড়ার রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সম্পর্কিত খবর

ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে বাঁকুড়া

ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায় বাঁকুড়া

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়

ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা বাঁকুড়া

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা

সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব