Skip to content

বাঁকুড়ার তালডাংরায় ভোটের সকালে নজিরবিহীন সৌজন্য! বিজেপি প্রার্থীর প্রণাম তৃণমূল প্রার্থীকে ঘিরে চর্চা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ চোখে পড়ার মতো। সেই উত্তেজনার মাঝেই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে ধরা পড়ল এক ব্যতিক্রমী ছবি—যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে সামনে এল সৌজন্যের রাজনীতি।তালডাংরার তালদা বুথে দেখা যায়, বিজেপি প্রার্থী Souvik Patra পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী Falguni Singh-কে। বয়সে ছোট হওয়ায় প্রতিপক্ষ প্রার্থীর প্রতি এই সম্মান প্রদর্শন ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।যেখানে সাধারণত শাসক-বিরোধী রাজনীতিতে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়, সেখানে এই দৃশ্য অনেকটাই ব্যতিক্রম বলেই মনে করছেন স্থানীয়রা।এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সৌভিক পাত্র জানান, তাদের দল সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে, আর সেই ভাবনা থেকেই এই আচরণ। অন্যদিকে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বলেন, “সৌভিক ব্যক্তিগতভাবে খুব ভালো ছেলে, তবে ভুল দল নির্বাচন করেছে।”ভোটের দিনে এই মানবিক ও ভিন্নধর্মী মুহূর্ত রাজনীতির কঠিন বাস্তবতার মধ্যেও এক অন্য বার্তা দিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Latest