বেআইনিভাবে গাছ কাটায় বাধা দিতেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি!
সোমবার দুপুর ১ টা নাগাদ গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় অবৈধভাবে সরকারি গাছ কাটছিল একদল ব্যক্তি। প্রথমে সেই ঘটনা জানতে পেরে তাদের বাধা দেয় গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতি সদস্য হেমন্ত বর্মন। বাধা দিতেই হেমন্ত বর্মনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় গাছ কাটতে আসা রাফেল মুর্মু। এরপরেই গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন ঘটনার সাল থেকে সরে গিয়ে গঙ্গারামপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাফেল মুর্মু কে সার্চ করতে ৭mm
নিজস্ব প্রতিবেদন : সোমবার দুপুর ১ টা নাগাদ গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় অবৈধভাবে সরকারি গাছ কাটছিল একদল ব্যক্তি। প্রথমে সেই ঘটনা জানতে পেরে তাদের বাধা দেয় গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতি সদস্য হেমন্ত বর্মন। বাধা দিতেই হেমন্ত বর্মনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় গাছ কাটতে আসা রাফেল মুর্মু। এরপরেই গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন ঘটনার সাল থেকে সরে গিয়ে গঙ্গারামপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাফেল মুর্মু কে সার্চ করতে ৭mm পিস্তল উদ্ধার হয়।পুলিশ জানিয়েছে, ৭mm পিস্তল উদ্ধার হলেও তাতে কোন গুলি ছিল না। ঘটনার পর বুধবার গঙ্গারামপুর মহকুমা কোটে নির্দিষ্ট ধারা দিয়ে ধৃত রাফেল মুর্মু কে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতর অঞ্চল সভাপতি মুক্তারুল সরকার জানিয়েছে, বিজেপির হয়ে মাঝেমধ্যেই এলাকায় মস্তানি করতেন এই রাফেল মুর্মু।
সম্পর্কিত খবর
দক্ষিণ দিনাজপুর
ভোরে ফুল তুলতে গিয়ে হাড়হিম দৃশ্য, স্ত্রীর কাটা মুন্ডু কোলে যুবক
ভোরের নিস্তব্ধতা ভেঙে হাড়হিম করা এক দৃশ্যের সাক্ষী হলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নারায়ণপুর এলাকার বাসিন্দারা। মন্দির চত্বরে এক যুবককে বসে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়নি কারও। কিন্তু কাছে যেতেই চোখের সামনে ভেসে ওঠে ভয়াবহ দৃশ্য। যুবকের কোলে রয়েছে এক মহিলার কাটা মুন্ডু! সেখান থেকে তখনও ঝরছে রক্ত। বুধবার সকালে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃত মহিলার নাম সীমা সরকার ঘোষ। অভিযুক্ত তাঁর স্বামী রিন্টু ঘোষ। স্থানীয় সূ
দক্ষিণ দিনাজপুর
ভুলবসত শিক্ষিকার পা মাড়িয়ে দেওয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে দিয়ে করানো হল নোংরা জুতো পরিষ্কার !
দক্ষিণ দিনাজপুরের হিলির লস্করপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলে ঘটল এক নিন্দনীয় ঘটনা। জানাযায়, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রী শিক্ষিকার পা ভুলবসত মাড়িয়ে দেয়। তারপরই অভিযোগ উঠে, ওই শিক্ষিকা চতুর্থ শ্রেণির পড়ুয়াকে দিয়ে নোংরা জুতো পরিষ্কার করিয়ে নেন। সেই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যালয় পরিদর্শক প্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ও পঞ্চায়েত সদস্য। পরবর্তী ক্ষেত্রে স্কুলের
বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র!
বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র।এই দালালচক্রের অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে বালুরঘাট হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা খবর পেয়েই এলাকা ছেড়ে চলে যায় বলে দাবি পুলিশের।এদিকে,বৃহস্পতিবার পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ওই চেম্বার ও ক্লিনিকগুলিতে থানার মোবাইল নম্বর লাগানোর ব্যবস্থা করেছে পুলিশ। রোগীদের জোর করে চেম্বারে নিয়ে যাওয়া হলেই রোগীরা পুলিশকে ফোন করতে পারবেন। পাশাপাশি