প্রেমের বিয়ে, মাত্র ৭ মাসের মধ্যে খুন,অভিযুক্ত স্বামী গ্রেপ্তার!
প্রেমের সম্পর্ক ছিল দুজনের। হয়েছিল বিয়েও। বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই চির নিদ্রার দেশে পাড়ি দিতে হল কল্যাণীর হরিণঘাটা থানার জাহিরা পাড়ার বাসিন্দা বছর ২২ এর তরুণী নীতিকা বিশ্বাস রায়কে। বিয়ে হয়েছিল হরিণঘাটা থানারই বসন্তপুর এলাকার বাসিন্দা আকাশ রায়ের (২৪) সঙ্গে। মৃতা তরুণীর পরিবারের সদস্যদের বক্তব্য, বিয়ের পর প্রথম দিন থেকেই অভিযুক্ত স্বামী আকাশ পণের দাবিতে অত্যাচার চালাত। তরুণী তা মানতে রাজি না হওয়ায় অত্যাচার আরো বাড়তে থাকে। বাপের বাড়িতেও জানিয়েছেন নীতিকা। এই অবস্থায়,শ
নদীয়া, নিজস্ব সংবাদাতা : প্রেমের সম্পর্ক ছিল দুজনের। হয়েছিল বিয়েও। বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই চির নিদ্রার দেশে পাড়ি দিতে হল কল্যাণীর হরিণঘাটা থানার জাহিরা পাড়ার বাসিন্দা বছর ২২ এর তরুণী নীতিকা বিশ্বাস রায়কে। বিয়ে হয়েছিল হরিণঘাটা থানারই বসন্তপুর এলাকার বাসিন্দা আকাশ রায়ের (২৪) সঙ্গে। মৃতা তরুণীর পরিবারের সদস্যদের বক্তব্য, বিয়ের পর প্রথম দিন থেকেই অভিযুক্ত স্বামী আকাশ পণের দাবিতে অত্যাচার চালাত। তরুণী তা মানতে রাজি না হওয়ায় অত্যাচার আরো বাড়তে থাকে। বাপের বাড়িতেও জানিয়েছেন নীতিকা। এই অবস্থায়,শুক্রবার সন্ধ্যায় তাঁর বাপের বাড়ির কাছে খবর যায় নীতিকা বেঁচে নেই বলে। দেখেন নীতিকাকে মেঝেয় শোয়ানো রয়েছে। ব্যাপারটি অস্বাভাবিক লাগে তরুণীর পরিবারের। জামাইয়ের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ করে মৃতার পরিবার। এরই ভিত্তিতে ভিত্তিতে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণী নীতিকার এক আত্মীয় বলেন, “ওদের দাবি নিতিকা গলায় দড়ি দিয়েছে। আমরা তা মানছি না। আমাদের অনুমান মেয়েকে মারধর করে খুন করা হয়েছে। দোষীর কঠোর শাস্তি চাই।”
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান
নদিয়া
মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প
নদিয়া
মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই
মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয