জয়রামবাটিতে রক্তদান শিবির, এগিয়ে এলেন ৭০ জন

জয়রামবাটিতে রক্তদান শিবির, এগিয়ে এলেন ৭০ জন

প্রেমচাঁদ ফৌজদার:রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বুধবার, ৯ সেপ্টেম্বর জয়রামবাটি কৃষক বাজারে কোতুলপুর মণ্ডল-২-এর সভাপতি শুভঙ্কর পণ্ডিতের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বিষ্ণুপুর থেকে আসা মেডিক্যাল টিম রক্ত সংগ্রহ করে। এদিন মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুর মণ্ডল-১-এর সভাপতি কেসভি নাগা, শিহর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ঝন্টু পাঁজা, পিংকু পাল, সঞ্জয় মণ্ডল, মহিলা মোর্চার সভাপতি যশোদা মল্লিক, চিকিৎসক ডা. রজত শুভ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মণ্ডল,জীবটা গ্রামের অনুপ পান-সহ বিশিষ্ট ব্যক্তিরা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল রায়। শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও রক্তদাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।উদ্যোক্তা শুভঙ্কর পণ্ডিত বলেন,'বর্তমানে বিভিন্ন সময়ে রক্তের সংকট দেখা যাচ্ছে। মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানো এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে'।তিনি আরও বলেন, “আমাদের রক্তে বাঁচুক প্রাণ—রক্তদান শ্রেষ্ঠ দান।” সারা বছরই বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়, তার মধ্যে রক্তদান শিবির অন্যতম বলেও জানান তিনি।রক্তের অভাবে যাতে কোনও রোগীকে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যে ব্লাড ব্যাংকগুলিতে পর্যাপ্ত রক্তের জোগান নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। জয়রামবাটির এই উদ্যোগ সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন উদ্যোক্তারা।