বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দুই প্রার্থী দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ বিতর্কিত মন্তব্য!
দুর্গাপুর বর্ধমানের বিজেপির লোকসভা ভোটের মনোনীত প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি। দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রাতভ্রমণে বেরিয়া বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ,সেই নিয়ে রণক্ষেত্র দুর্গাপুরে । বিভিন্ন জায়গাই চলছে প্রতিবাদ মিছিল, পোড়ানো হচ্ছ দিলীপ ঘোষের কুশ পুতুল শাসক দলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, প্পাণ্ডবেশ্বরের
দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর বর্ধমানের বিজেপির লোকসভা ভোটের মনোনীত প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি। দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রাতভ্রমণে বেরিয়া বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ,সেই নিয়ে রণক্ষেত্র দুর্গাপুরে । বিভিন্ন জায়গাই চলছে প্রতিবাদ মিছিল, পোড়ানো হচ্ছ দিলীপ ঘোষের কুশ পুতুল
শাসক দলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, প্পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এই সব কিছু বলে দিলীপ ঘোষ হাইলাইটে আসতে চাইছেন, আসলে মেদিনীপুরে শুভেন্দুর তারা খেয়ে দুর্গাপুরে এসেছেন তাই বাজার গরম রাখতে চাইছেন। তবে ভোটের আগে শিল্প শহর দুর্গাপুরের রাজনীতির হাওয়া বেশ গরম। মঙ্গলবার দিলীপকেই পাল্টা ‘বহিরাগত’ বলে বিঁধলেন কীর্তি। তার পরে বাংলাতেই বললেন, ‘‘আমি বাংলা বুঝতে পারি, বলতেও পারি।’’ দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, “আমি বোলার দেখি না, বল দেখি।পিচ যেমনই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি।” মঙ্গলবার দুর্গাপুরে তাঁর দাবি, “কীর্তি আজাদ অবসরপ্রাপ্ত ক্রিকেটার। তাঁকে আমি সম্মান করি। তবে ফর্মে নেই।কীর্তি আজাদ আবার অভিযোগ করেন, কেন্দ্র প্রকল্পের প্রাপ্য টাকা আটকে রাখলেও দিলীপ ঘোষ বাংলার জন্য কিছু করেননি। দিলীপ ঘোষকে শূন্য রানেই আউট করে দেবেন, দাবি করেছেন তিনি। এদিকে দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় মন্তব্য করেন যে কীর্তি আজাদ বা দিলীপ ঘোষ, কেউই এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা নন। সেই হিসেবে দু’জনই বহিরাগত। আমাদের প্রার্থী কিন্তু ভূমিপুত্র।

সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা