অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়লো পূর্ব মেদিনীপুরের জমিত্যা গ্রামের ছেলে দয়ানন্দ গরানি !

পূর্ব মেদিনীপুরের এক চাষির ছেলে দয়ানন্দ গরানি।আসলে দয়ানন্দ হলেন টিম ইন্ডিয়ার অন্যতম থ্রো-ডাউন স্পেশালিস্ট, নিজেদের সাফল্যের জন্য বিরাট কোহলিরা যাঁর কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যেই।এখান থেকেই উত্তোরণের পথ বেয়ে আজ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচিং সাপোর্টিং স্টাফ দয়ানন্দ গরানি জয় সেলিব্রেট করছে বিরাট রোহিতের সঙ্গে । দেখে মনের শান্তি আর আবেগ মথিত হতে বাধ্য হলাম। একটা গর্ব অনুভব করছি। আগের বিশ্বকাপ একটুর জন্য ছোঁয়া হয়নি। কিন্তু দ্বিতীয়বারে বিশ্বকাপ একে

বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়লো পূর্ব মেদিনীপুরের  জমিত্যা গ্রামের ছেলে দয়ানন্দ গরানি !

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের এক চাষির ছেলে দয়ানন্দ গরানি।আসলে দয়ানন্দ হলেন টিম ইন্ডিয়ার অন্যতম থ্রো-ডাউন স্পেশালিস্ট, নিজেদের সাফল্যের জন্য বিরাট কোহলিরা যাঁর কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যেই।এখান থেকেই উত্তোরণের পথ বেয়ে আজ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচিং সাপোর্টিং স্টাফ দয়ানন্দ গরানি জয় সেলিব্রেট করছে বিরাট রোহিতের সঙ্গে । দেখে মনের শান্তি আর আবেগ মথিত হতে বাধ্য হলাম। একটা গর্ব অনুভব করছি। আগের বিশ্বকাপ একটুর জন্য ছোঁয়া হয়নি। কিন্তু দ্বিতীয়বারে বিশ্বকাপ একেবারে হাতের মুঠোয়। প্রত্যেক খেলোয়াড়ের লক্ষ্য থাকে বিশ্বকাপ ছুঁয়ে দেখার। আজ সে ইচ্ছেই যেন সকলের পূর্ণ হলো।২০২০ সালের অস্ট্রেলিয়া সফরের আগে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত জামিট্যা গ্রামের এই তরুণ।বাবা একজন সাধারণ চাষি। আর পাঁচটা ভারতীয় কিশোরের মতোই দয়ানন্দেরও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। তবে ক্রিকেটের ময়দানে বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারেননি তিনি। কোলাঘাট থেকে রোজ রোজ কলকাতায় গিয়ে অনুশীলনের টাকা ছিল না তাঁর। সাধ্যমতো কোলাঘাটেই অনুশীলন সারেন। শেষমেশ সব প্রতিবন্ধকতা দূর করে সিএবির ক্লাব ক্রিকেটে আত্মপ্রকাশ করেন দয়ানন্দ। তাঁর দক্ষতাই তাঁকে শেষমেশ টিম ইন্ডিয়ার অন্দরমহলেও জায়গা করে দেয়। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে দলের সকলের স্নেহের পাত্র দয়ানন্দ গরানি।

সম্পর্কিত খবর

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল! CRICKET

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!

বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়

বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ! খেলা

বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!

ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ! CRICKET

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!

মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন