বিকাল ৫টা পর্যন্ত কোন রাজ্যে কত ভোট!
পঞ্চম দফার ভোটে বিকাল ৫টা পযন্ত অভিযোগের সংখ্যা ছাড়াল প্রায় দু হাজার।এখনও পর্য্ন্ত অভিযোগের সংখ্যা ১৯১৩। পশ্চিমবঙ্গের সাত-সহ সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলা ছাড়াও ভোট রয়েছে বিহারের পাঁচটি কেন্দ্র, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে। এ ছাড়া, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছে সোমবার। বিকেল ৫টা পর্যন্ত দেশের ৪৯টি কেন্দ্
নিজস্ব সংবাদদাতা : পঞ্চম দফার ভোটে বিকাল ৫টা পযন্ত অভিযোগের সংখ্যা ছাড়াল প্রায় দু হাজার।এখনও পর্য্ন্ত অভিযোগের সংখ্যা ১৯১৩। পশ্চিমবঙ্গের সাত-সহ সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলা ছাড়াও ভোট রয়েছে বিহারের পাঁচটি কেন্দ্র, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে। এ ছাড়া, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছে সোমবার। বিকেল ৫টা পর্যন্ত দেশের ৪৯টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৫৬.৬৮ শতাংশ। রাজ্যের হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গেই ৭৩ শতাংশ। তার পরেই রয়েছে লাদাখ। সেখানে ভোট পড়েছে ৬৭.১৫ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬১.৯০ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত বনগাঁয় ৭৫.৭৩ শতাংশ, ব্যারাকপুরে ৬৮.৮৪ শতাংশ, হাওড়ায় ৬৮.৮৪ শতাংশ, উলুবেড়িয়ায় ৭৪.৫০ শতাংশ, শ্রীরামপুরে ৭১.১৮ শতাংশ, হুগলিতে ৭৪.১৭ শতাংশ এবং আরামবাগে ৭৬.৯০ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের নিরিখে এগিয়ে রইল আরামবাগই।
সম্পর্কিত খবর
দেশ
13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ
দেশ
তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি