অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

বিভাগের প্রধান অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর প্রথম বর্ষের ছাত্রের,সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও!

মঙ্গলবার থেকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নদিয়ার ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের ক্লাসরুমের দৃশ্য। ভাইরাল ভিডিও ক্লিপিংয়ে দেখা যাচ্ছে ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ (ফলিত মনস্তত্ত্ববিদ্যা) বিভাগের প্রধান অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিচ্ছে কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্র। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে পুরো নেট দুনিয়ায়। যদিও ঘটনা সম্পর্কে ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানান, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ। তিনি আরও বলেন,‘‘ভিডিয়ো ছড়ানোর নেপথ্যে এক সহকর্মী অধ্য

বিভাগের প্রধান অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর প্রথম বর্ষের ছাত্রের,সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও!

নদিয়া,নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার থেকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নদিয়ার ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের ক্লাসরুমের দৃশ্য। ভাইরাল ভিডিও ক্লিপিংয়ে দেখা যাচ্ছে ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ (ফলিত মনস্তত্ত্ববিদ্যা) বিভাগের প্রধান অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিচ্ছে কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্র। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে পুরো নেট দুনিয়ায়। যদিও ঘটনা সম্পর্কে ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানান, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ। তিনি আরও বলেন,‘‘ভিডিয়ো ছড়ানোর নেপথ্যে এক সহকর্মী অধ্যাপক রয়েছে। উনি অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান হতে চাইছেন। তাই সরাতে চাইছেন আমাকে। মানুষ যে কী পর্যায়ে নামতে পারে, তা কল্পনারও বাইরে। বিভাগীয় প্রধান হওয়ার লোভে কেউ এতটা নীচে নামতে পারে, ভাবতে পারছি না।’’ ভিডিওটি সম্পর্কে ম্যাকাউটের ভারপ্রাপ্ত-VC তাপস চক্রবর্তী বলেন,“আমাকে কিছু জানাননি। যতদূর জানি, রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানিয়েছেন। যখন পুরো বিষয়টা বাইরে এসেছে, তখন চিঠি দিয়ে জানিয়েছেন, এটা আমাদের একটা কারিকুলামের পার্ট, এটা সাইকো ড্রামা। ওনাকে জানানো হয়েছে, তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাইরে থাকতে বলা হয়েছে।” ক্যাম্পাসের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ি ব্যাপারটি নিয়ে জানান,“আমরা একটু হতচকিত হয়ে গিয়েছি। কারণ কর্মজীবনের অভিজ্ঞতায় এই ধরনের ঘটনা দেখিনি কখনও। অধ্যাপিকাকে কম্পালসরি লিভে পাঠানো হয়েছে। তাঁকে HOD-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।” বিষয়টি সামনে আসতেই স্তম্ভিত শিক্ষাবিদরাও। বিষয় টি নিয়ে ছাত্রটির কাছে জানতে চাইলে বলেন, ‘‘যা বলার ম্যাডাম বলবেন।’’ শেষে যায় হোক না কেন ভাইরাল দৃশ্য এখন একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু এর পিছনের ঘটনা কী? সাইকো ড্রামা? না সত্যিই ছাত্র বিয়ে করলেন বিভাগীয় প্রধানকে?

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয