অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ!
আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত জঙ্গিপুর,মহকুমার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় রবিবার রাতে নতুন করে আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম বলেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ। স্পর্শকাতর এলাকাগুলিতে অতি সক্রিয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুটমার্চ চলছে। শেষ ৩৬ ঘণ্টায় কোনও অশান্তির খবর নেই। এখনও পর্যন্ত হিংসাত্মক ঘটনায় ২০০ জন গ্রেফতার করা হয়েছে। তবে গুজবের দাপট এখনও
নিজস্ব সংবাদদাতা : আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত জঙ্গিপুর,মহকুমার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় রবিবার রাতে নতুন করে আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম বলেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ। স্পর্শকাতর এলাকাগুলিতে অতি সক্রিয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুটমার্চ চলছে। শেষ ৩৬ ঘণ্টায় কোনও অশান্তির খবর নেই। এখনও পর্যন্ত হিংসাত্মক ঘটনায় ২০০ জন গ্রেফতার করা হয়েছে। তবে গুজবের দাপট এখনও আছে, অনেকে ভিনদেশ থেকেও কিছু না বুঝে সোশ্যাল মাধমে পোস্ট করছে, তাই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ঘর ছাড়ারাও ধীরে ধীরে ঘরে ফিরছে।জঙ্গিপুর মহকুমায় ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সীমান্তে নজরদারিতে রয়েছে বিএসএফ। সামশেরগঞ্জের দু’টি, ধুলিয়ান ও সুতি এলাকার একটি করে, মোট চারটি এলাকাকে অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেখানে রয়েছে বাড়তি নজরদারি।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু