জেলায় তুমুল ঝড়বৃষ্টি!
রাজ্যে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তাপ ৷ বেলার দিকে ঝড়বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে হয়ে গেল ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। ঘটনাটি ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদার মশ্যমপুর এলাকায়।জানা গিয়েছে, এদিন হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। যার জেরে আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। ওই বুথের ভোটাররা জানাচ্ছেন, এদিন সকাল থেকেই একপ্রকার নির্বিঘ্নেই ভোট প্রক্রিয়া চলছিল ওই জায়গায়। হঠাৎই প্রবল বেগে হাওয়া বইত
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তাপ ৷ বেলার দিকে ঝড়বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে হয়ে গেল ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। ঘটনাটি ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদার মশ্যমপুর এলাকায়।জানা গিয়েছে, এদিন হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। যার জেরে আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। ওই বুথের ভোটাররা জানাচ্ছেন, এদিন সকাল থেকেই একপ্রকার নির্বিঘ্নেই ভোট প্রক্রিয়া চলছিল ওই জায়গায়। হঠাৎই প্রবল বেগে হাওয়া বইতে থাকে। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। যার জেরে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের একাধিক অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। অন্যদিকে গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ পর্ব।আজ সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে কালবৈশাখী ঝড় ও সঙ্গে বৃষ্টি হতে পারে। উল্লিখিত জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল হাওয়া অফিস।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ