অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

আরামবাগে উত্তেজনা চরমে—তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর, আঙুল উঠল বিজেপির দিকে!

দ্বিতীয় দফার ভোটের আগে হুগলির গোঘাটে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সোমবার দুপুরে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ-এর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।ঘটনাটি ঘটে হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট ব্লক হাসপাতালের সংলগ্ন রাস্তায়। অভিযোগ, ইট-পাটকেল ও লাঠি দিয়ে সাংসদের গাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং আহত হন সাংসদ ও তাঁর চালক। তাঁদের দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, নিজের বাড়ি গোঘাটে

আরামবাগে উত্তেজনা চরমে—তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর, আঙুল উঠল বিজেপির দিকে!

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় দফার ভোটের আগে হুগলির গোঘাটে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সোমবার দুপুরে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ-এর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।ঘটনাটি ঘটে হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট ব্লক হাসপাতালের সংলগ্ন রাস্তায়। অভিযোগ, ইট-পাটকেল ও লাঠি দিয়ে সাংসদের গাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং আহত হন সাংসদ ও তাঁর চালক।

তাঁদের দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, নিজের বাড়ি গোঘাটের হাজিপুর এলাকা থেকে আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর রোডশোতে যোগ দিতে যাওয়ার পথেই এই হামলার মুখে পড়েন সাংসদ।ঘটনার পরই তৃণমূল কংগ্রেস সরাসরি ভারতীয় জনতা পার্টি-এর বিরুদ্ধে অভিযোগ তোলে। যদিও বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, সকালে গোঘাটের বর্মা এলাকায় বিজেপির প্রচার মিছিলে তৃণমূলের হামলার ঘটনা চাপা দিতেই এই ‘নাটক’ সাজানো হয়েছে।ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, আর সাধারণ মানুষের মনে ফের প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

সম্পর্কিত খবর

৮০তম স্বাধীনতা দিবসে গৌরহাটিতে সমাজসেবার বার্তা, ২০টি পরিবারের আজীবন দায়িত্ব শ্রীজীব মাইতির! হুগলি

৮০তম স্বাধীনতা দিবসে গৌরহাটিতে সমাজসেবার বার্তা, ২০টি পরিবারের আজীবন দায়িত্ব শ্রীজীব মাইতির!

স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরহাটি সেবায়ন সংঘের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব মাইতির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি এলাকার ২০টি দুস্থ পরিবারের আজীবন দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীজীব মাইতি। তাঁর প্রয়াত পিতা স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড

জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার পশ্চিমবঙ্গ

জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেলেও দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। বুধবার হুগলি প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘কারাগারের অন্তরালে ২০ দিন’।বইটিতে তিনি জেলে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা, গ্রেফতারের ঘটনাপ্রবাহ, কারাজীবনের বিভিন্ন মুহূর্ত এবং সেই সময়ের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসিত মজুমদার বলেন, দীর্ঘ রাজনৈতিক

চণ্ডীতলায় উত্তেজনা, বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! হুগলি

চণ্ডীতলায় উত্তেজনা, বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

চণ্ডীতলায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিক্ষোভকারীদের একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিল মাথায় লাগায় আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময়ের জন্য মাটিতে পড়ে যান। পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ