প্রতিবন্ধী ভোটারকে সহায়তায় মানবিক মুখ, বাঁকুড়া জেলার সলতোড়ার ভোটকেন্দ্রে নিরাপত্তা কর্মীদের উদ্যোগ!

প্রতিবন্ধী ভোটারকে সহায়তায় মানবিক মুখ, বাঁকুড়া জেলার সলতোড়ার ভোটকেন্দ্রে নিরাপত্তা কর্মীদের উদ্যোগ!

নিজস্ব সংবাদদাতা : ২৩ এপ্রিল, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সলতোড়া বিধানসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সামনে আসে। ভোটাধিকার প্রয়োগ করতে আসা এক প্রতিবন্ধী ভোটারকে নিরাপত্তা কর্মীরা সহায়তা করেন, যাতে তিনি নির্বিঘ্নে নিজের ভোট দিতে পারেন।গণতন্ত্রের উৎসবে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ যে কতটা গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।