অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কোনও রকম অঘটন না ঘটলে আই লিগ এখন কার্যত হাতের মুঠোয় মহামেডানের !

কোনও রকম অঘটন না ঘটলে আই লিগ এখন কার্যত হাতের মুঠোয় মহামেডানের। এমন পরিস্থিতিতে শনিবার নৈহাটি স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নামছে তারা। লিগ যত শেষের দিকে যাচ্ছে ততই যেন চিন্তা বাড়ছে মহামেডান ম্যানেজমেন্টের। এমন পরিস্থিতিতে তীরে এসে তরী ডুবে যাতে না যায়, সেই বিষয় নিয়ে খুবই চিন্তিত দীপেন্দু বিশ্বাস। স্বাভাবিক ভাবে ফুটবলারদের বার্তা দেওয়া হয়েছে আগামী তিনটে ম্যাচ যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যান তাঁরা। তার উপর শনিবারের প্রতিপক্ষ ইন্টার কাশী দলে রয়েছে অরিন

কোনও রকম অঘটন না ঘটলে আই লিগ এখন কার্যত হাতের মুঠোয় মহামেডানের !

নিজস্ব সংবাদদাতা :  কোনও রকম অঘটন না ঘটলে আই লিগ এখন কার্যত হাতের মুঠোয় মহামেডানের। এমন পরিস্থিতিতে শনিবার নৈহাটি স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নামছে তারা। লিগ যত শেষের দিকে যাচ্ছে ততই যেন চিন্তা বাড়ছে মহামেডান ম্যানেজমেন্টের। এমন পরিস্থিতিতে তীরে এসে তরী ডুবে যাতে না যায়, সেই বিষয় নিয়ে খুবই চিন্তিত দীপেন্দু বিশ্বাস। স্বাভাবিক ভাবে ফুটবলারদের বার্তা দেওয়া হয়েছে আগামী তিনটে ম্যাচ যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যান তাঁরা। তার উপর শনিবারের প্রতিপক্ষ ইন্টার কাশী দলে রয়েছে অরিন্দম ভট্টাচার্যর মতো অভিজ্ঞ ফুটবলার। প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, “ইন্টার কাশী সম্পর্কে জানি। খুবই ভালো দল। পরপর জিতে আসছে ওরা। ওদের বৈশিষ্ট্য প্রচুর পাস খেলে। তার উপর এখানে দীর্ঘদিন অনুশীলন করছে ওরা। তাই আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নিয়েছে ওদের ফুটবলাররা। বলতে পারি একটা সিরিয়াস ম্যাচ হতে চলেছে।” সঙ্গে যোগ করেন, “একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এমন পরিস্থিতিতে এসে ধারাবাহিকতা রাখাটাও কঠিন। আগামী তিনটে ম্যাচে ফল ভালো না হলে সারা মরশুমে ভালো খেলার গুরুত্ব থাকবে না। তাই চাইছি আগের ম্যাচগুলোতে যত ভালো খেলেছি, তার দ্বিগুণ উৎসাহে আগামী তিনটে ম্যাচ খেলতে। এই পর্যায়ে এসে ফুটবলারদের মধ্যে একটা সিরিয়াসনেস দেখতে পাচ্ছি। যেটা খুবই ভালো বিষয়।”

চার ম্যাচে টানা জয়ের মুখ দেখে এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার কাশী । মহামেডানকে সামান্য চাপে রেখেছে যে দল, সেই শ্রীনিধি ডেকান গত ম্যাচে ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করায় কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে মহামেডান। লিগ টেবিলের শীর্ষে থাকা ডেভিডদের বাকি আর মাত্র তিনটে ম্যাচ। আই লিগে এই মুহূর্তে ২১ ম্যাচ খেলে মহামেডানের সংগ্রহ ৪৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকান ২০ ম্যাচ খেলে সংগ্রহ ৪৪ পয়েন্ট।

এই ম্যাচে নামার আগে মহামেডান শিবির চিন্তিত রেমসাঙ্গার চোট নিয়ে। গত ম্যাচেও তাঁর সার্ভিস পায়নি দল। শনিবার সকালে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চেরনিশভরা। বাকি তিন ম্যাচে চার পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হতে পারে মহামেডান। অবশ্য এই অঙ্কে মাথা ঘামাতে নারাজ মহামেডান কোচ। তাঁর বক্তব্য, এই অঙ্ক না ভেবে বাকি তিন ম্যাচ জয়ের লক্ষ্যে নামবে দল। তিনি যোগ করেন, “আমি কোনও অঙ্কে যেতে চাই না। প্রতি মুহূর্তে বদলাচ্ছে এই পয়েন্টের অঙ্ক। তাই ঝুঁকি নিয়ে ওই অঙ্কে যেতে চাই না। ফুটবলারদের একটাই কথা বলেছি, প্রতি ম্যাচেই তিন পয়েন্ট চাই। আপাতত পরের ম্যাচের জন্য পুরো তৈরি আছি।”

সম্পর্কিত খবর

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা