১৭ বছর পর রোহিতের হাত ধরে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত!
১৭৬/৭ (বিরাট ৭৬, অক্ষর ৪৭, মহারাজ ২৩/২) দক্ষিণ আফ্রিকা: ১৬৯/৮ (ক্লাসেন ৫২, ডি’কক ৩৯, হার্দিক ২০/৩) ৭ রানে জয়ী ভারত। নিজস্ব সংবাদদাতা : ১৭ বছরের শাপমুক্তি ৷টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তাতে হেরেছিল। অধিনায়ক হিসেবে সবকিছু করছিলেন রোহিত শর্মা, কিন্তু ওই ট্রফিটা আর ছোঁয়া হচ্ছিল না। কিন্তু শনিবার ২৯ জুন, ২০২৪ সবটা বদলে দিল। ফের বিশ্বকাপ এল দেশে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ ২০০৭ টি-২০ বিশ্বকাপের পর ফে
ভারত: ১৭৬/৭ (বিরাট ৭৬, অক্ষর ৪৭, মহারাজ ২৩/২)
দক্ষিণ আফ্রিকা: ১৬৯/৮ (ক্লাসেন ৫২, ডি’কক ৩৯, হার্দিক ২০/৩)
৭ রানে জয়ী ভারত।
নিজস্ব সংবাদদাতা : ১৭ বছরের শাপমুক্তি ৷টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তাতে হেরেছিল। অধিনায়ক হিসেবে সবকিছু করছিলেন রোহিত শর্মা, কিন্তু ওই ট্রফিটা আর ছোঁয়া হচ্ছিল না। কিন্তু শনিবার ২৯ জুন, ২০২৪ সবটা বদলে দিল। ফের বিশ্বকাপ এল দেশে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ ২০০৭ টি-২০ বিশ্বকাপের পর ফের ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ টানটান ম্যাচে গর্ডন গ্রিনিজ-গ্যারফিল্ড সোবার্সদের প্রদেশে প্রোটিয়াদের উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷
শেষ ওভারে দরকার ছিল ১৬ রান ৷ ক্রিজে ছিলেন ডেভিড ‘কিলার’ মিলার ৷ হার্দিক পান্ডিয়ার প্রথম বলই উড়িয়েছিলেন মিলার ৷ বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচে শুধু প্রোটিয়াদের সেরা বাজি’কেই ফেরালেন না, বিশ্বকাপটাও এনে দিলেন সূর্যকুমার যাদব ৷ অক্ষর পটেল-কুলদীপ যাদব এদিন খরচ করেছিলেন ৯৪ রান ৷ প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচ ভারতকে এনে দিলেন পেসাররা ৷ প্রয়োজনের সময়ে ভয়ংকর হয়ে উঠলেন জসপ্রীত বুমরা-হার্দিক পান্ডিয়া-অর্শদীপ সিং ৷
দেশের জার্সিতে সম্ভবত টি-২০ ফর্ম্যাটে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ বিশ্বসেরা হয়েই কুড়ি-বিশের জার্নি শেষ করলেন দুই কিংবদন্তি ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা দুই ‘বুড়ো ঘোড়া’ই ছিল ভারতের বিশ্বকাপ অভিযানের সেরা বাজি ৷ নীল জার্সিতে দেশকে বিশ্বসেরা করার সংকল্প নিয়ে নেমেছিলেন রোহিত-বিরাট ৷ ম্যাচের সেরা হয়ে সেই সংকল্পই পূরণ করলেন ‘কিং কোহলি’ ৷ ব্যাটে ব্যর্থ রোহিত দেখালেন ‘মস্তিষ্ক’র জোরেই কীভাবে প্রায় হেরে যাওয়া ম্যাচে দেশকে বিশ্বসেরা করা যায় ৷



সম্পর্কিত খবর
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!
বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়
খেলা
বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!
ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ
CRICKET
টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!
মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন