সংসদীয় পথ আপাতত বন্ধ, রাজনৈতিক লড়াই জারি!
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব ৬ই এপ্রিল সোমবার প্রাথমিক পর্যায়েই খারিজ করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান। বিরোধী শিবিরের পক্ষ থেকে পক্ষপাতিত্ব, অসদাচরণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানানো হয়েছিল। তবে চেয়ারম্যানের এই সিদ্ধান্তে সেই উদ্যোগে বড় ধাক্কা এল।গত ১২ মার্চ জমা দেওয়া এই নোটিশে রাজ্যসভার ৬৩ জন সাংসদের সমর্থন ছিল। সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ, ১২৪(৪) অনুচ্ছেদ, Judges (Inquiry) Act, 1968 এ
নিজস্ব সংবাদদাতা : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব ৬ই এপ্রিল সোমবার প্রাথমিক পর্যায়েই খারিজ করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান। বিরোধী শিবিরের পক্ষ থেকে পক্ষপাতিত্ব, অসদাচরণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানানো হয়েছিল। তবে চেয়ারম্যানের এই সিদ্ধান্তে সেই উদ্যোগে বড় ধাক্কা এল।গত ১২ মার্চ জমা দেওয়া এই নোটিশে রাজ্যসভার ৬৩ জন সাংসদের সমর্থন ছিল। সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ, ১২৪(৪) অনুচ্ছেদ, Judges (Inquiry) Act, 1968 এবং Chief Election Commissioner and Other Election Commissioners Act, 2023-এর বিধান উল্লেখ করে জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তোলা হয়েছিল। কিন্তু নোটিশ ও সংযুক্ত নথিপত্র খতিয়ে দেখে চেয়ারম্যান তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ফলে সংসদীয় প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিষয়টি কার্যত থেমে গেল।বিরোধীদের নোটিশে মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ছিল— দাপ্তরিক কাজে পক্ষপাতমূলক আচরণ, প্রমাণিত অসদাচরণ, নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা এবং ব্যাপক ভোটাধিকার হরণের অভিযোগ। বিরোধী শিবিরের দাবি, সাম্প্রতিক Special Intensive Revision (SIR)-এ বিশেষ করে বিহার ও ভোটমুখী রাজ্যগুলিতে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযোগ ছিল, এই বিশেষ সংশোধন প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হয়েছে যাতে সমাজের নির্দিষ্ট কিছু অংশ অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধীদের বক্তব্য, এর ফলে শুধু ভোটার তালিকার স্বচ্ছতাই নয়, গণতান্ত্রিক অধিকারের ওপরও আঘাত লেগেছে। একই সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-র পক্ষে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও সামনে আনা হয়।এই সিদ্ধান্তের ফলে আপাতত জ্ঞানেশ কুমারকে অপসারণের সাংসদীয় রাস্তা বন্ধ হয়ে গেলেও, রাজনৈতিক লড়াই এখানেই থামছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিরোধীরা বিষয়টি আদালত বা বৃহত্তর রাজনৈতিক মঞ্চে নিয়ে যেতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ
13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ
দেশ
তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি