শনিবার বিশ্বকাপের ফাইনাল যুদ্ধ!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার সামনে ট্রফি জয়ের হাতছানি। অন্যদিকে চোকার্স বদনাম ঘোচানোর সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। দুদেশের লড়াইয়ের মধ্যে রয়েছে একাধিক খণ্ড লড়াই। যেকোনো ম্যাচে ভুল করলে হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে পরের ম্যাচে। কিন্তু ফাইনাল একটিই। এখানে কোনো ভুলের মাশুল হয় না। তাই ভারত এবং দক্ষিণ আফ্রিকা চাইবে সেরা কম্বিনেশন নিয়ে ছক কষতে। ভারতের ব্যাটিং অর্ডারে দুশ্চিন্তার কারণ বিরাট কোহলি। চলতি আসরে একটি ফিফটিও পাননি এই তারকা
নিজস্ব সংবাদদাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার সামনে ট্রফি জয়ের হাতছানি। অন্যদিকে চোকার্স বদনাম ঘোচানোর সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। দুদেশের লড়াইয়ের মধ্যে রয়েছে একাধিক খণ্ড লড়াই। যেকোনো ম্যাচে ভুল করলে হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে পরের ম্যাচে। কিন্তু ফাইনাল একটিই। এখানে কোনো ভুলের মাশুল হয় না। তাই ভারত এবং দক্ষিণ আফ্রিকা চাইবে সেরা কম্বিনেশন নিয়ে ছক কষতে।
ভারতের ব্যাটিং অর্ডারে দুশ্চিন্তার কারণ বিরাট কোহলি। চলতি আসরে একটি ফিফটিও পাননি এই তারকা ব্যাটসম্যান। তবে অভিজ্ঞতা এবং সামর্থ্যের বিচারে কোহলির উপরই ফাইনালে ভরসা রাখবে ভারতীয় শিবির। কোহলি রান না পেলেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছে রোহিত শর্মা।
সবশেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বলে ৯২ এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক। নতুন বলের বিপক্ষে ফাইনালে বড় দায়িত্ব থাকবে রোহিতের কাঁধেই। এছাড়া ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং শিভম দুবেকে জ্বলে উঠতে হবে নিশ্চিতভাবে।
বোলিংয়ে যথারীতি নেতৃত্বে থাকবে জাসপ্রিত বুমরাহ। এছাড়া আর্শদীপ সিংয়ের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন মোহাম্মদ সিরাজ। স্পিনে কুলদীপ যাদবের সঙ্গে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে।
প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ভারতের আতংক হতে পারেন কুইন্টিং ডি কক। ভালো শুরু পেলে ডি ককের কাছ থেকে বড় ইনিংসই প্রত্যাশ করবে দেশটির সমর্থকরা। এছাড়া হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলারদের অবদান রাখতে হবে ফাইনালে জিততে হলে।
দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলের নিয়মিত মুখ। ভারতের বোলিং আক্রমণ তাদের চেনা। আজ সেরা সুযোগ নিজেদের ইতিাস গড়ার। বোলিংয়ে কাগিসো রাবাদা, অ্যানরিখ নরখিয়া, ওর্টনিল বার্টমানের সঙ্গে স্পিন হাতে দেখা যেতে পারে তাবরাইজ শামসি, কেশভ মহারাজকে।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরখিয়া, তাবরাইজ শামসি।

সম্পর্কিত খবর
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!
বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়
খেলা
বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!
ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ
CRICKET
টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!
মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন