Skip to content

হাঙ্গেরির আন্তর্জাতিক শিল্পমঞ্চে বাংলার শিল্পী সোমনাথ বিশ্বাস!

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক শিল্পমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিশিষ্ট শিল্পী ও শিল্পশিক্ষক সোমনাথ বিশ্বাস। ২০২৬ সালের “International Summer Creative Camp of the Free University of Rovas”-এ অংশ নিতে তিনি যাচ্ছেন হাঙ্গেরির মনোরম শহর Tihany-এ। আগামী ৮ জুন থেকে ১৭ জুন পর্যন্ত Lake Balaton-এর তীরে অবস্থিত Hungarian University of Fine Arts-এর Art Colony-তে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক শিল্পশিবির।এই শিল্পশিবিরে Hungary, Poland, Slovakia, Ukraine, Netherlands, Wales, Algeria, Tunisia এবং India-সহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা একত্রিত হবেন শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল ভাবনার আদান-প্রদানের লক্ষ্যে।

আন্তর্জাতিক এই শিল্পসম্মেলনে সোমনাথ বিশ্বাসের অংশগ্রহণ ভারতীয় শিল্পচর্চার ক্ষেত্রে এক বড় সম্মান হিসেবে দেখা হচ্ছে।চার দশকেরও বেশি সময় ধরে শিল্পচর্চার সঙ্গে যুক্ত সোমনাথ বিশ্বাস তাঁর স্বতন্ত্র শিল্পভাষায় ভারতীয় জীবন, লোকসংস্কৃতি, গ্রামীণ সমাজ, প্রকৃতি এবং মানবিক আবেগকে ক্যানভাসে তুলে ধরেছেন। তাঁর শিল্পে রঙের শক্তিশালী ব্যবহার, বিষয়বস্তুর গভীরতা এবং ভারতীয় ঐতিহ্যের উপস্থিতি দর্শকদের এক অনন্য অনুভূতির জগতে নিয়ে যায়। জলরং, অ্যাক্রিলিক, তেলরং ও মিশ্র মাধ্যমে তাঁর দক্ষতা তাঁকে সমকালীন শিল্পচর্চায় বিশেষ পরিচিতি এনে দিয়েছে।সোমনাথ বিশ্বাসের শিল্পকর্মে যেমন গ্রামীণ বাংলার জীবনধারা ধরা পড়ে, তেমনই আধুনিক সমাজের মানসিক টানাপোড়েনও ফুটে ওঠে। তাঁর কাজের মধ্যে মানবিক সংযোগ, প্রকৃতির প্রতি মমত্ববোধ এবং সংস্কৃতির বহুমাত্রিক রূপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়। শিল্পসমালোচকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই শিল্পভাবনার উপস্থাপন ভারতীয় শিল্পকে আরও সমৃদ্ধ ও পরিচিত করে তুলবে।সোমনাথ বিশ্বাস বলেন, “শিল্প মানুষের হৃদয়কে সংযুক্ত করে। বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ নতুন অভিজ্ঞতা ও নতুন চিন্তার দ্বার খুলে দেয়। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে পেরে আমি গর্বিত।এই আন্তর্জাতিক শিল্পশিবিরে যৌথ সৃজনশীল কাজের পাশাপাশি থাকবে শিল্প-আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, পোর্টফোলিও উপস্থাপনা এবং বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। শিল্পের মাধ্যমে বিশ্বসংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Latest