দার্জিলিংয়ের মাটিগাড়ায় আন্তর্জাতিক নজর, পল চৌধুরী স্কুলে IEVP 2026 প্রতিনিধিদলকে স্বাগত!

দার্জিলিংয়ের মাটিগাড়ায় আন্তর্জাতিক নজর, পল চৌধুরী স্কুলে IEVP 2026 প্রতিনিধিদলকে স্বাগত!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মাটিগাড়ায় অবস্থিত পল চৌধুরী ট্রাইবাল হিন্দি হাই স্কুলের ভোটকেন্দ্রে বৃহস্পতিবার এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল নির্বাচন প্রক্রিয়া।

IEVP 2026 কর্মসূচির অংশ হিসেবে সেখানে আন্তর্জাতিক প্রতিনিধিদল এবং Election Commission of India-এর প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ভোটগ্রহণের স্বচ্ছতা ও প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক পর্যবেক্ষণের এই উপস্থিতি নির্বাচনকে ঘিরে গুরুত্ব আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।