নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস - জাকির হোসাইন লস্কর
বিশ্বের ইতিহাসে ২৭ শে জানুয়ারি একটি বিশেষ দিন। যদিও এশিয়া মহাদেশে এই দিনটি তেমন তাপ উত্তাপ না ছড়ালেও ইউরোপ তা এখনও ভুলে যায় নি। ১৯৪৫ সালের এই দিনটিতে রেড আর্মি মুক্ত করেছিল অউশভিৎজ। অউশভিৎজ হল বিশ্বের বৃহত্তম গণহত্যার এক সাইট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বে যতগুলি ক্যাম্প মাথা তুলেছিল পোল্যান্ডের অউশভিৎজ বার্কেনাউ সবচেয়ে কুখ্যাত।কথায় আছে বীরভোগ্য বসুন্ধরা। বসুন্ধরা কে ভোগ করতে বীরেরা বারে বারে হাতে তুলে নিয়েছে অস্ত্র। মানুষই হয় হয়েছে সেই অস্ত্রের আঘাতে। হয়েছে গনহত্যা। আজও হচ্ছে
বিশ্বের ইতিহাসে ২৭ শে জানুয়ারি একটি বিশেষ দিন। যদিও এশিয়া মহাদেশে এই দিনটি তেমন তাপ উত্তাপ না ছড়ালেও ইউরোপ তা এখনও ভুলে যায় নি। ১৯৪৫ সালের এই দিনটিতে রেড আর্মি মুক্ত করেছিল অউশভিৎজ। অউশভিৎজ হল বিশ্বের বৃহত্তম গণহত্যার এক সাইট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বে যতগুলি ক্যাম্প মাথা তুলেছিল পোল্যান্ডের অউশভিৎজ বার্কেনাউ সবচেয়ে কুখ্যাত।কথায় আছে বীরভোগ্য বসুন্ধরা। বসুন্ধরা কে ভোগ করতে বীরেরা বারে বারে হাতে তুলে নিয়েছে অস্ত্র। মানুষই হয় হয়েছে সেই অস্ত্রের আঘাতে। হয়েছে গনহত্যা। আজও হচ্ছে। কিন্তু অউশভিৎজের একটা নিদির্ষ্ট চৌহদ্দির মধ্যে যে এতো এতো মানুষকে মেরে ফেলা যায় এমনটা পৃথিবী আর কখনও দেখেনি। হিসাব বলছে এই একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা হয়েছিল এগার লক্ষ মানুষকে।সবচেয়ে উল্লেখ্য এই যে সেদিন যারা এই মারণ যজ্ঞে মেতেছিল তারও অনেক বেশি সংখ্যার মানুষ সমর্থন করেছিল। বলেছিল, হ্যাঁ মারো, মেরে ফেল ওদের। বিপুল সংখ্যক মানুষ মুখে বলেনি, কিন্তু মনে মনে চেয়েছিল, মরে যাক ওরা; আরও বিপুল সংখ্যক মানুষ হয়তো মুখেও বলেনি মনেও চায় নি, কিন্তু নীরব থেকেছিল।বিশ্বের তাবড় তাবড় অথিতিরা ২৭ শে জানুয়ারি দিনটিতে এখানে আসেন মোমবাতি জ্বালাতে ফুল ছোঁয়াতে। সবচেয়ে মজার ব্যাপার সেদিনের যারা আক্রান্ত সেই ইহুদীদের দেশ ইসরাইল আর মুক্তি সেনার দেশ রাশিয়া দুইই অনুপস্থিত ছিল এ বছরের ২৭ শে জানুয়ারির এই অনুষ্ঠান।গাজা আর ইউক্রেনের যুদ্ধে আজ ওদের হাত রক্তে লাল। একদা যে আক্রান্ত এখন সে আক্রমণকারী। সময়ের কী নির্মম পরিহাস।আজকের ইউরোপে নব্য নাৎসি বাদের স্লোগান আর উন্মাদনা। শিক্ষা আমরা কিছুই নিতে পারি নি। শুধু ইউরোপ নয় একই রোগে আক্রান্ত এশিয়া আমেরিকা কে নয়! সর্বত্র একই পরিবেশ বিরাজমান। আর আমরা নীরব। পরিশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লিখিত PASTOR MARTIN NIEMOLLER এর লেখা কবিতাটাই হয়তো আমাদের উত্তর
THEN THEY CAME FOR ME
AND THERE WAS NO ONE LEFT
TO SPEAK OUT FOR ME.
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু