‘যাকে খুশি ভোট দিন’—প্রার্থী হয়েও বিরল বার্তা স্বপ্না বর্মনের, নজির গড়ল স্পোর্টসম্যান স্পিরিট!
একেই হয়তো বলে সত্যিকারের ‘স্পোর্টসম্যান স্পিরিট’। তিনি নিজে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তবুও ভোটারদের স্বাধীন সিদ্ধান্তের ওপরই ভরসা রাখলেন Swapna Barman।বৃহস্পতিবার সকালে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছন স্বপ্না বর্মন। সঙ্গে ছিলেন তাঁর মা ও দুই দাদা। তবে বুথে পৌঁছে যে দৃশ্য ধরা পড়ল, তা সত্যিই বিরল। প্রার্থী হয়েও নিজের হয়ে প্রচার না করে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন—“আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন।”রাজনীতির ময়দানে যেখানে প্রভাব ব
নিজস্ব সংবাদদাতা : একেই হয়তো বলে সত্যিকারের ‘স্পোর্টসম্যান স্পিরিট’। তিনি নিজে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তবুও ভোটারদের স্বাধীন সিদ্ধান্তের ওপরই ভরসা রাখলেন Swapna Barman।বৃহস্পতিবার সকালে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছন স্বপ্না বর্মন। সঙ্গে ছিলেন তাঁর মা ও দুই দাদা। তবে বুথে পৌঁছে যে দৃশ্য ধরা পড়ল, তা সত্যিই বিরল। প্রার্থী হয়েও নিজের হয়ে প্রচার না করে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন—“আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন।”রাজনীতির ময়দানে যেখানে প্রভাব বিস্তার ও ভোট টানার লড়াই স্বাভাবিক ঘটনা, সেখানে স্বপ্নার এই মন্তব্য একেবারেই ব্যতিক্রম। ভোটারদের ওপর কোনও চাপ সৃষ্টি না করে তাঁদের স্বাধীন মতামতের প্রতি সম্মান জানানো—এই মনোভাবই তাঁর ক্রীড়া জীবনের শৃঙ্খলা ও নৈতিকতার প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই।একজন প্রার্থী হয়েও গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে এই বার্তা, রাজনীতির চিরাচরিত ছবির বাইরে গিয়ে এক অন্য দৃষ্টান্ত স্থাপন করল।
সম্পর্কিত খবর
তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!
উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা
জলপাইগুড়ি
আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের
আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ
জলপাইগুড়ি
জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ