অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

মুর্শিদাবাদে জওহর নবোদয় বিদ্যালয়, সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট-এর বিরাট সাফল্য!

সোমবার প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট । তাতে অসাধারণ নম্বর অর্জন করেছে মুর্শিদাবাদে জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এ বছর মোট ৬১ জন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে সবাই ফার্স্ট ডিভিশন (first division) নম্বর পেয়েছে এবং প্রায় ৯২ শতাংশ ছাত্র-ছাত্রীরা ৯০ শতাংশ এর বেশি নম্বর অর্জন করেছে। মহঃ তাইফ হোসেন মোট ৯৬. ৮০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। এদিকে একই ভাবে

মুর্শিদাবাদে জওহর নবোদয় বিদ্যালয়,  সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট-এর  বিরাট সাফল্য!

মুর্শিদাবাদ নিজস্ব সংবাদদাতা : সোমবার প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট । তাতে অসাধারণ নম্বর অর্জন করেছে মুর্শিদাবাদে জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এ বছর মোট ৬১ জন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে সবাই ফার্স্ট ডিভিশন (first division) নম্বর পেয়েছে এবং প্রায় ৯২ শতাংশ ছাত্র-ছাত্রীরা ৯০ শতাংশ এর বেশি নম্বর অর্জন করেছে। মহঃ তাইফ হোসেন মোট ৯৬. ৮০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। এদিকে একই ভাবে সফলতা বজায় রেখেছে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। প্রথম স্থান অধিকার করেছে জিনিয়া রহমান। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮৪ অর্থাৎ ৯৬.৮০শতাংশ। এ বছর মোট ৪১ জন দশম শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে ২৭ জন ছাত্র-ছাত্রী ৯০% এর বেশি নম্বর অর্জন করেছে। তানভীর ইশাক হক এবং ওসামা সুলতানা অঙ্কে ১০০ নম্বর পেয়েছে আর জিনিয়া রহমান বাংলায় ১০০ নম্বর পেয়েছে । জওহর নবোদয় বিদ্যালয়, মুর্শিদাবাদ একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে উন্নত এবং বিজ্ঞান সম্মত শিক্ষা প্রদান করা হয় । অধ্যক্ষ তপন কুমার মিস্ত্রী মহাশয় ২০২২ সালে এই বিদ্যালয়ে যোগদান করেন এবং তার অনুপ্রেরণায় সাফল্যের উজ্জ্বল আলোয় প্রজ্বলিত জওহর নবোদয় বিদ্যালয়। বিদ্যালয়ের অধ্যক্ষ "তপন কুমার মিস্ত্রী " সকল ছাত্র- ছাত্রীদের শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন।

সম্পর্কিত খবর

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল দেশ

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল

গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী মুর্শিদাবাদ

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু