নিজস্ব সংবাদদাতা : হেলিকপ্টারে করে কুলটিকরীতে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ সেখানে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।তাঁর আগমনকে ঘিরে সকাল থেকেই সভাস্থল ও আশপাশের এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। কুলটিকরী ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মিছিল করে বহু মানুষ সভামঞ্চের দিকে আসেন। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে গোটা এলাকা হয়ে ওঠে সরগরম।সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো কড়া। প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিলেন দলীয় স্বেচ্ছাসেবকরাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য মানুষের উৎসাহ ছিল তুঙ্গে, যার জেরে জনসভাকে ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।