অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

নদীয়াতে মশলা তৈরির কারখানায় হানা পুলিশের,উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো!

সোমবার বিকেলে নদীয়ার শান্তিপুর থানার বাগআছড়া এলাকায় রান্নার মশলা তৈরির কারখানায় হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে রমরমিয়ে চলছে ভেজাল মশলা তৈরির প্রক্রিয়া। হানা দেয় পুলিশ আর তাতেই ২ হাজার ২০০ কিলো নকল হলুদ সহ উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, রং, চালের গুঁড়ো, কাঁচা গলুদ। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে পরিতোষ মল্লিক এবং লোকনাথ সাহা নামে দু’জন ব্যক্তিকে। জানা যায় এই ভেজাল মশলা তৈরির কারখানার মালিক হলেন লোকনাথ সাহা। শান্তিপুর থানার পুলিশ ঘটনা সম্পর্কে

নদীয়াতে মশলা তৈরির কারখানায় হানা পুলিশের,উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো!

নিজস্ব সংবাদদাতা : সোমবার বিকেলে নদীয়ার শান্তিপুর থানার বাগআছড়া এলাকায় রান্নার মশলা তৈরির কারখানায় হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে রমরমিয়ে চলছে ভেজাল মশলা তৈরির প্রক্রিয়া। হানা দেয় পুলিশ আর তাতেই ২ হাজার ২০০ কিলো নকল হলুদ সহ উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, রং, চালের গুঁড়ো, কাঁচা গলুদ। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে পরিতোষ মল্লিক এবং লোকনাথ সাহা নামে দু’জন ব্যক্তিকে। জানা যায় এই ভেজাল মশলা তৈরির কারখানার মালিক হলেন লোকনাথ সাহা। শান্তিপুর থানার পুলিশ ঘটনা সম্পর্কে বলেন, “আমরা জানতে পেরেছিলাম নকল মশলা তৈরি হচ্ছিল। ১০০ কিলো হলুদ গুঁড়োয় দশ কিলো আসল হলুদ ছিল। তার মধ্যে ৭০০ গ্রাম লাল রঙ ছিল। আর ২ কেজি লাল রঙ ঢালছিল। তারপর মেশানো হচ্ছিল আটা। সেই হলুদ গুঁড়ো কম দামে বিক্রি করা হচ্ছিল বাজারে। এই হলুদের রঙ একটু ফিকে। সেই দেখেই আমরা বুঝতে পারি।”

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয