রাত পোহালেই লোকসভা ভোটের গণনা!
রাত পোহালেই লোকসভা ভোটের গণনা শুরু হবে। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ‘এক্সিট পোল’-এ রাজ্যে বিজেপিকে এগিয়ে রেখেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে দলের কাউন্টিং এজেন্টদের মনোবল না ভাঙে, সে জন্য আসরে নেমেছেন তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যেই দলের তরফে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র রায়গঞ্জ পলিটেকনিক ও ইসলামপুর কলেজে দায়িত্বপ্রাপ্ত দলের কাউন্টিং এজেন্টদের বিভিন্ন নির্দেশ প
নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই লোকসভা ভোটের গণনা শুরু হবে। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ‘এক্সিট পোল’-এ রাজ্যে বিজেপিকে এগিয়ে রেখেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে দলের কাউন্টিং এজেন্টদের মনোবল না ভাঙে, সে জন্য আসরে নেমেছেন তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যেই দলের তরফে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র রায়গঞ্জ পলিটেকনিক ও ইসলামপুর কলেজে দায়িত্বপ্রাপ্ত দলের কাউন্টিং এজেন্টদের বিভিন্ন নির্দেশ পাঠানো হয়েছে।অন্য দিকে, গণনায় কারচুপি রুখতে তাদের দলের কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ ও বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে বলে বিরোধীদের দাবি। জেলা নির্বাচনী দফতরের দাবি, রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজে সব ঘরে নজর-ক্যামেরা চালিয়ে রেখে গণনা চলবে। ফলে, গণনা নিয়ে কারচুপির অভিযোগ উঠলে কমিশন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে। নির্বাচন দফতরের এক আধিকারিকের বক্তব্য, “কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় পর্যবেক্ষক, নজর-ক্যামেরাসহ নানা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে স্বচ্ছ ভাবে ভোটগণনা হবে।”
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ