অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক! আজ মঙ্গলবার বঙ্গে তৃণমূলের মহাপ্রলয়, কাঁপবে বিরোধীরা?

রাজ্যের নির্বাচনী আবহে আজ মঙ্গলবার কার্যত শক্তি প্রদর্শনের দিন All India Trinamool Congress-এর। একদিকে দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর ম্যারাথন জনসভা, অন্যদিকে উত্তরবঙ্গে সংগঠনের রাশ হাতে নিয়ে দিনভর প্রচারে ঝড় তুলছেন Abhishek Banerjee।দলীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় পরপর একাধিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। চন্দ্রকোনার ক্ষীরপাই চরকডাঙ্গা ময়দান থেকে শুরু করে গড়বেতা এবং বিষ্ণুপুর—প্রতিটি সভায় দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট চাইবেন তিনি। দক্ষিণবঙ্গে ত

দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক! আজ মঙ্গলবার বঙ্গে তৃণমূলের মহাপ্রলয়, কাঁপবে বিরোধীরা?

অভিজিৎ সাহা : রাজ্যের নির্বাচনী আবহে আজ মঙ্গলবার কার্যত শক্তি প্রদর্শনের দিন All India Trinamool Congress-এর। একদিকে দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর ম্যারাথন জনসভা, অন্যদিকে উত্তরবঙ্গে সংগঠনের রাশ হাতে নিয়ে দিনভর প্রচারে ঝড় তুলছেন Abhishek Banerjee।দলীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় পরপর একাধিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। চন্দ্রকোনার ক্ষীরপাই চরকডাঙ্গা ময়দান থেকে শুরু করে গড়বেতা এবং বিষ্ণুপুর—প্রতিটি সভায় দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট চাইবেন তিনি। দক্ষিণবঙ্গে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করাই তাঁর মূল লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।অন্যদিকে উত্তরবঙ্গে সংগঠনকে মজবুত করতে আজ ব্যস্ত সূচি Abhishek Banerjee-এর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জোড়া জনসভা করার পাশাপাশি উত্তর দিনাজপুরের করণদিঘিতেও বিশাল সমাবেশ করার কথা রয়েছে তাঁর।উত্তরবঙ্গে ভোটের আগে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।এদিকে, বিরোধী শিবির থেকেও বাড়ছে চাপ। এগরার সভা থেকে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। তাঁর অভিযোগ, তৃণমূলের অন্দরেই নাকি ক্ষোভ বাড়ছে এবং কর্মীদের একাংশ দলীয় প্রার্থীদের হারানোর প্রস্তুতি নিচ্ছে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।নির্বাচনের আগে এদিনের প্রচার যে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ময়দানের লড়াই কতটা প্রভাব ফেলে ভোটের বাক্সে।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ