অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

মুর্শিদাবাদের বেলডাঙা গোষ্ঠী সংঘর্ষ,বন্ধ ইন্টারনেট পরিষেবা!

শনিবার হঠাৎই মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ওঠে। রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রবিবার দুপুর থেকে বেলডাঙায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বেলডাঙা ও সংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বেলডাঙা শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জেলা পুলিশের একাধিক থানার আইসি ও ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্

মুর্শিদাবাদের বেলডাঙা গোষ্ঠী সংঘর্ষ,বন্ধ ইন্টারনেট পরিষেবা!

শনিবার হঠাৎই মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ওঠে। রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রবিবার দুপুর থেকে বেলডাঙায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বেলডাঙা ও সংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বেলডাঙা শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জেলা পুলিশের একাধিক থানার আইসি ও ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। সাড়ে ৩০০-এর বেশি পুজো হয় বেলডাঙায়। একটি পুজো মণ্ডপের সামনে থেকেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, খবর ছড়াতে বেলডাঙার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে। এখনও অবধি বেশ কয়েকজনের জখম হওয়ারও খবর সামনে আসছে। এদিকে এই ঘটনার জেরে ভাগীরথী এক্সপ্রেস ১৩১০৩ প্রায় ৬ ঘণ্টা আটকে থাকে বেলডাঙা স্টেশনে।

সম্পর্কিত খবর

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল দেশ

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল

গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী মুর্শিদাবাদ

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু