অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছে বাংলাদেশিদের উসকানি!

মুর্শিদাবাদ হিংসার নেপথ্যে হাত রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের! প্রাথমিক তদন্তে এমনই বিস্ফোরক তথ্য জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । গত শুক্রবার থেকেই মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বেশ কয়েকটি এলাকা ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে অশান্ত হয়ে ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ জন।স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই অশান্তির পেছনে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রত্যক্ষভাবে জড়িত। তাঁদেরকে পেছন থেকে সমর্থন জুগিয়েছে শাসক দলের স্থানীয় কিছু নেতা। কিন্তু প

মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছে বাংলাদেশিদের উসকানি!

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ হিংসার নেপথ্যে হাত রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের! প্রাথমিক তদন্তে এমনই বিস্ফোরক তথ্য জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । গত শুক্রবার থেকেই মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বেশ কয়েকটি এলাকা ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে অশান্ত হয়ে ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ জন।স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই অশান্তির পেছনে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রত্যক্ষভাবে জড়িত। তাঁদেরকে পেছন থেকে সমর্থন জুগিয়েছে শাসক দলের স্থানীয় কিছু নেতা। কিন্তু পরবর্তীতে ব্যাপারটি তাঁদের লাগামছাড়া হয়ে যাওয়ায় এই পরিণতি হয়েছে মুর্শিদাবাদে। পাশাপাশি মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মূলত হিন্দুদেরই টার্গেট করা হয়েছে বলে মনে করছে অমিত শা’র মন্ত্রক। এই ঘটনার পর রাজ্যে নতুন করে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের সম্ভাবনা বেড়েছে। যদিও আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ সীমান্তবর্তী তিন জেলায় অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

সম্পর্কিত খবর

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল দেশ

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল

গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী মুর্শিদাবাদ

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু