বঙ্গ শিবিরকে ৪২-এর টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী!
শুক্রবার আরামবাগের পর আজ ২রা মার্চ শনিবার কৃষ্ণনগরে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনে যাতে মানুষ বিজেপিকেই সমর্থন করেন, সেই বার্তা দেওয়া হয় বঙ্গ শিবিরের তরফে। তবে নিছক সমর্থনের আবেদন নয়, একেবারে সংখ্যা উল্লেখ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন নরেন্দ্র মোদী। বঙ্গ শিবিরকে ৪২-এর টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।এদিন সন্দেশখালি থেকে দুর্নীতি-একাধিক ইস্যুতে সরব হন মোদী। এরপর বলেন, “এই লোকসভা নির্বাচন থেকেই শুরু করতে হবে। করবেন তো? বাংলার বিকাশ হবে। তবেই দেশের বিকাশ হবে
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার আরামবাগের পর আজ ২রা মার্চ শনিবার কৃষ্ণনগরে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনে যাতে মানুষ বিজেপিকেই সমর্থন করেন, সেই বার্তা দেওয়া হয় বঙ্গ শিবিরের তরফে। তবে নিছক সমর্থনের আবেদন নয়, একেবারে সংখ্যা উল্লেখ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন নরেন্দ্র মোদী। বঙ্গ শিবিরকে ৪২-এর টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।এদিন সন্দেশখালি থেকে দুর্নীতি-একাধিক ইস্যুতে সরব হন মোদী। এরপর বলেন, “এই লোকসভা নির্বাচন থেকেই শুরু করতে হবে। করবেন তো? বাংলার বিকাশ হবে। তবেই দেশের বিকাশ হবে। তাই এবার ৪২ -এর ৪২ সিটেই পদ্ম ফোটাতে হবে।” সেই সঙ্গে এনডিএ জোটের লক্ষ্যমাত্রাও এদিন বুঝিয়ে দেন তিনি।মোদী বলেন, ‘২৫ লক্ষ মনরেগা জব কার্ড তৈরি করা হয়েছে, যার জন্ম হয়নি তারও জব কার্ড বানানো হয়েছে। গরিব মানুষের টাকা তোলাবাজ লুটে নিয়েছে। সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে। রাজ্য সরকার কী কাজ করছে, তার উদাহরণ হল বাংলার প্রথম এইমস। মোদী গ্যারান্টি দিয়েছিলেন বাংলায় তৈরি হলে এইমস। বাংলায় মোদী বলেন, 'বুঝলেন মোদীর গ্যারান্টি হল পূরণ হওয়ার গ্যারান্টি।'

মোদী বলেন, "কিছুদিন আগেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কল্যাণীর এইমস উদ্বোধন করেছি। ১০০০ বেডের এই হাসপাতালে মানুষের অনেক সুবিধা হবে, আরও বেশি রোজগারের সুযোগ এনেছে। কিন্তু এতে পশ্চিমবঙ্গ সরকারের এইমস তৈরি হওয়া নিয়ে সমস্যা রয়েছে। রাজ্য় সরকার বলছে, অনুমতি নেওয়া হয়নি কেন? তৃণমূলের তোলাবাজদের, গুণ্ডাদের অনুমতি লাগে না। আর এত বড় হাসপাতাল নিয়ে অনুমতির প্রশ্ন তুলছেন মোদী। কমিশন না দিলে অনুমতি দেয় না তৃণমূল। আগে কমিশন, তারপর পারমিশন।"

সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান
নদিয়া
মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প
নদিয়া
মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই
মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয