নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে সবুজ ঝড়,জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ,রেকর্ডে ছাপিয়ে গেলেন বাবাকেও!
১৯ জুন হয় উপনির্বাচন। ২৩ জুন সোমবার ছিল নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল। রেজাল্টে ফাস্ট ক্লাস পেল কালীগঞ্জের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ফলাফলে ৪৭ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে সবুজ ঝড় বইয়ে দিলেন। তারই সাথে সাথে ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তিনি। উল্লেখ্য,২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও
জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।
নিজস্ব সংবাদদাতা : ১৯ জুন হয় উপনির্বাচন। ২৩ জুন সোমবার ছিল নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল। রেজাল্টে ফাস্ট ক্লাস পেল কালীগঞ্জের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ফলাফলে ৪৭ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে সবুজ ঝড় বইয়ে দিলেন। তারই সাথে সাথে ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তিনি। উল্লেখ্য,২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা আলিফা আহমেদ। জয় নিশ্চিত হতেই তৃণমূল প্রার্থী আলিফা বলেন, “মানুষকে ধন্যবাদ। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি কালীগঞ্জের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। বাংলাতেও এই রাজনীতির কোনও ঠাঁই নেই।” উপনির্বাচনের জয় নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’
