সাড়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ,গ্রেফতার বিজেপি নেতা!
আরজি কর কাণ্ডের রেশ ফুরোয়নি এখনও। তার মধ্য়েই সামনে এল ভয়াবহ ঘটনার কথা। নদিয়ার শান্তিপুরে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ। চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শান্তিপুরে। অভিযোগের তির স্থানীয় বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে। নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মনোরঞ্জন হালদার। ঘটনার পর শিশুটির পরিবারের সঙ্গ
নিজস্ব প্রতিবেদন : আরজি কর কাণ্ডের রেশ ফুরোয়নি এখনও। তার মধ্য়েই সামনে এল ভয়াবহ ঘটনার কথা। নদিয়ার শান্তিপুরে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ। চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শান্তিপুরে। অভিযোগের তির স্থানীয় বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে। নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মনোরঞ্জন হালদার। ঘটনার পর শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এদিকে এনিয়ে ওই পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নামে। পকসো আইনে মামলা করা হয়েছে। ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। সূত্রের খবর, ওই ব্যক্তি যেখানে থাকেন তার পাশেই শিশুটির বাড়ি। আগে থেকেই শিশুটি মাঝেমধ্যেই ওই ব্যক্তির বাড়িতে যেত। এদিকে চকোলেটের লোভ দেখিয়ে ওই শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ। সেই সময় ওই বাড়িতে কেউ ছিল না বলে দাবি করা হচ্ছে। এরপর ওই ব্যক্তি শিশুটিকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে। এরপর শিশুটির পরিবার গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর করে। তারপর জানতে পারা যায় যে শিশুটি মনোরঞ্জনের বাড়িতে গিয়েছিল। তাকে লজেন্স দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল মনোরঞ্জন। এরপরই গোটা বিষয়টি আঁচ করে থানায় যায় পরিবার। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান
নদিয়া
মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প
নদিয়া
মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই
মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয