অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত!
২০৫/৫ (রোহিত ৯২, সূর্য ৩১, স্টার্ক ২/৪৫) অস্ট্রেলিয়া: ১৮১/৭ (হেড ৭৬, মার্শ ৩৭, অর্শদীপ ৩/৩৭) ভারত ২৪ রানে জয়ী। নিজস্ব সংবাদদাতা : এমন ম্যাচে ভারত ৫ উইকেটে ২০৫ রান তোলার পর অস্ট্রেলিয়াও শুরুতে খুনে মেজাজের ব্যাটিংয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানে থেমেছে অস্ট্রেলিয়া। ২৪ রানের জয়ে গ্রুপ ১–এর চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে ভারত। শুরু থেকেই রোহিত শর্মা-শো সুপারহিট ব্যাট হাতে ঝড় তোলেন। এই হারের পর অস্ট
ভারত: ২০৫/৫ (রোহিত ৯২, সূর্য ৩১, স্টার্ক ২/৪৫)
অস্ট্রেলিয়া: ১৮১/৭ (হেড ৭৬, মার্শ ৩৭, অর্শদীপ ৩/৩৭)
ভারত ২৪ রানে জয়ী।
নিজস্ব সংবাদদাতা : এমন ম্যাচে ভারত ৫ উইকেটে ২০৫ রান তোলার পর অস্ট্রেলিয়াও শুরুতে খুনে মেজাজের ব্যাটিংয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানে থেমেছে অস্ট্রেলিয়া। ২৪ রানের জয়ে গ্রুপ ১–এর চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে ভারত। শুরু থেকেই রোহিত শর্মা-শো সুপারহিট ব্যাট হাতে ঝড় তোলেন। এই হারের পর অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া এখন অসম্ভবের কাছাকাছি, নিজেদের হাতেও নেই। আফগানিস্তান বাংলাদেশকে হারালে তারা চলে যাবে সেমিতে। বাংলাদেশ যদি জেতে তাহলে আসবে রানরেটের হিসাব। বাংলাদেশ জিতলে বাদ পড়বে আফগানিস্তান। তখন হিসেবে আসবে রানরেট। বাংলাদেশ যদি আগে ব্যাট করে অন্তত ৬২ রানে আফগানদের হারায় তবে নিজেরা সেমিতে যাবে। আর অন্য কোন ব্যবধানে জিতলে অস্ট্রেলিয়াই কাটবে সেমির টিকেট। হেড ছিলেন বলে আশা ছিলো অস্ট্রেলিয়াদের। সেই আশা মিইয়ে দেন বুমরাহ। দ্বিতীয় স্পেলে এসে শিকার ধরেন অস্ট্রেলিয়ার ওপেনারকে। ৪৩ বলে ৭৬ করে বিদায় নেন হেড। ১৫০ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে তারা। ম্যাচ তখন প্রায় ভারতের মুঠোতেই চলে যায়। আর্শ্বদীপ এসে দ্রুতই তুলে নেন ম্যাথু ওয়েডকে। টিম ডেভিড পরে কিছুটা চেষ্টা চালালেও লাভ হয়নি, ম্যাচ জেতার আর কাছেও যেতে পারেনি অস্ট্রেলিয়াররা।

সম্পর্কিত খবর
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!
বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়
খেলা
বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!
ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ
CRICKET
টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!
মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন