নিজস্ব সংবাদদাতা : ভোটের ঠিক আগের রাতেই আসানসোলের জামুড়িয়া এলাকায় ইভিএম ঘিরে তৈরি হল তীব্র বিতর্ক। গভীর রাতে একটি হোটেলের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইভিএম বোঝাই একটি গাড়ি, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাচক্রে একই এলাকায় তৃণমূলের এক বিদায়ী বিধায়কের ছেলের গাড়িও নজরে আসে বলে অভিযোগ উঠেছে, যার জেরে সন্দেহ আরও ঘনীভূত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, নির্বাচন কমিশনের আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।ভোটের আগে এমন ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে, আর প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও।