দুপুর ১টা পর্যন্ত ৩৯ % শতাংশ ভোট পড়ল!
দেশজুড়ে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.১৩ শতাংশ।কমিশন জানিয়েছে, সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে আর ৫৪.৮০ শতাংশ ভোট পড়েছে ১টা পর্যন্ত। ঝাড়খণ্ডে ৪২.৫৪ শতাংশ, বিহারে ৩৬.৪৮ শতাংশ, হরিয়ানায় ৩৬.৪৮ শতাংশ, জম্মু-কাশ্মীরে ৩৫.২২ শতাংশ, দিল্লিতে ৩৪.৩৭ শতাংশ, ওড়িশায় ৩৫.৬৯ শতাংশ, উত্তর প্রদেশে ৩৭.২৩ শতাংশ ভোট পড়েছে। আর কমিশন সূত্রে খবর, বাংলার আট আসনের মধ্য়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে বিষ্ণুপুরে দুপুর ১টা পর্যন্ত। এখানে ভোটদানের হার
নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.১৩ শতাংশ।কমিশন জানিয়েছে, সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে আর ৫৪.৮০ শতাংশ ভোট পড়েছে ১টা পর্যন্ত। ঝাড়খণ্ডে ৪২.৫৪ শতাংশ, বিহারে ৩৬.৪৮ শতাংশ, হরিয়ানায় ৩৬.৪৮ শতাংশ, জম্মু-কাশ্মীরে ৩৫.২২ শতাংশ, দিল্লিতে ৩৪.৩৭ শতাংশ, ওড়িশায় ৩৫.৬৯ শতাংশ, উত্তর প্রদেশে ৩৭.২৩ শতাংশ ভোট পড়েছে। আর কমিশন সূত্রে খবর, বাংলার আট আসনের মধ্য়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে বিষ্ণুপুরে দুপুর ১টা পর্যন্ত। এখানে ভোটদানের হার ৫৮.৬৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায় (৫০.৩৪ শতাংশ)। এ ছাড়াও তমলুকে ৫৭.৬৪ শতাংশ, কাঁথিতে ৫১.৬৬ শতাংশ, ঘাটালে ৫৭.৩১ শতাংশ, ঝাড়গ্রামে ৫৬.৯৫ শতাংশ, বাঁকুড়ায় ৫৪.২১ শতাংশ এবং মেদিনীপুরে ৫১.৫৭ শতাংশ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভোট দিলেন ঝাড়খণ্ডে। রাঁচির একটি বুথে ভোট দেন তিনি।
সম্পর্কিত খবর
দেশ
13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ
দেশ
তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি