আইসিসি টি২০ বিশ্বকাপ আমেরিকার মাটিতে প্রথমবার আয়োজিত শুরু হলো!
আমেরিকার মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ। সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। এই প্রথমবার ২০টি দল নিয়ে আয়োজিত হচ্ছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ । ফলে উন্মাদনা তুঙ্গে থাকবে, এমনটা ভাবাই খুব স্বাভাবিক। বিশেষ করে, ভারতের মতো ক্রিকেটপাগল এক দেশের ভক্তের কাছে সেটা মনে হতেই পারে। উদ্বোধনী ম্যাচে জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দিনের দ্বিতীয় ম্যাচে জিতল আর এক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। হোম গ্রাউন্ডে ম্যাচ। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, সকাল
নিজস্ব সংবাদদাতা : আমেরিকার মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ। সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। এই প্রথমবার ২০টি দল নিয়ে আয়োজিত হচ্ছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ । ফলে উন্মাদনা তুঙ্গে থাকবে, এমনটা ভাবাই খুব স্বাভাবিক। বিশেষ করে, ভারতের মতো ক্রিকেটপাগল এক দেশের ভক্তের কাছে সেটা মনে হতেই পারে। উদ্বোধনী ম্যাচে জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দিনের দ্বিতীয় ম্যাচে জিতল আর এক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। হোম গ্রাউন্ডে ম্যাচ। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, সকালের ম্যাচ বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেসে বাউয়ের (৫০) হাফসেঞ্চুরি এবং কিপলিন ডোরিগার ১৮ বলে ২৭ রানের ক্যামিও। নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান করে পাপুয়া নিউ গিনি।বোর্ডে মাত্র ১৩৭ রানের টার্গেট হলেও প্রবল চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জনসন চার্লসের উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কয়েক বলের ব্যবধানে আরও একটি উইকেটের সম্ভাবনা ছিল। পিএনজির মতো দলগুলি ডিআরএস নিয়ে ততটা সচেতন নয়। ডিআরএস নিলে দ্রুতই দ্বিতীয় উইকেট পেত। ফর্মে থাকা নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন। তবে ১৬ ওভারের মধ্যে ৯৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচে টিকে থাকে পাপুয়া নিউ গিনি।


সম্পর্কিত খবর
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!
বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়
খেলা
বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!
ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ
CRICKET
টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!
মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন