টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট আফগানিস্তানকে সহজে হারাল ভারত!
আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানের বিশাল জয়ে সুপার এইট পর্ব শুরু করল ভারত।গ্রুপ পর্বের তিন ম্যাচ নিউ ইয়র্কে খেলেছেন ভারত। ব্যাটাররা প্রবল সমস্যায় পড়েছিলেন। পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে জসপ্রীত বুমরার মতো পেসারের জন্য যে পিচ, পরিস্থিতি আলাদা কোনও গুরুত্ব রাখে না, আরও একবার প্রমাণ করে দিলেন। নিউ ইয়র্কে প্রথম দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। সেখানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স যেন প্রত্যাশিত ছিল। বার্বাডোজেও দুর্দান্ত পারফর্ম করলেন। স্থানীয় সময় অনুযায়ী সকালের ম্য
নিজস্ব সংবাদদাতা : আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানের বিশাল জয়ে সুপার এইট পর্ব শুরু করল ভারত।গ্রুপ পর্বের তিন ম্যাচ নিউ ইয়র্কে খেলেছেন ভারত। ব্যাটাররা প্রবল সমস্যায় পড়েছিলেন। পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে জসপ্রীত বুমরার মতো পেসারের জন্য যে পিচ, পরিস্থিতি আলাদা কোনও গুরুত্ব রাখে না, আরও একবার প্রমাণ করে দিলেন। নিউ ইয়র্কে প্রথম দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। সেখানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স যেন প্রত্যাশিত ছিল। বার্বাডোজেও দুর্দান্ত পারফর্ম করলেন।
স্থানীয় সময় অনুযায়ী সকালের ম্যাচ। পিচে আর্দ্রতা থাকবে। রোহিত টস জিতে ব্যাটিং নিতেই তাঁর সিদ্ধান্ত চমকে দিয়েছিল। কারণটাও নিজেই জানালেন। পরের দিকে পিচ মন্থর হবে। আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও জানান, তিনিও ব্যাটিংই নিতেন। রোহিতের পরিকল্পনা পরিষ্কার ছিল। আফগানদের স্পিন আক্রমণ ভালো। পরের দিকে চাপ হতে পারে। তার চেয়ে প্রথমে ব্যাট করে ওদেরই সেই পরিস্থিতিতে ফেলা যাক!ভারতের শুরুটা ভালো হলেও বড় রান আসেনি রোহিত, বিরাটের ব্যাটে। পার্থক্য গড়ে দেয় সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত জুটি। ৩৭ বলে ৬০ রান যোগ করে এই জুটি। গ্রুপ পর্বে আমেরিকার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার সুপার এইট পর্ব শুরু করলেন ২৮ বলে ৫৩ রানের ইনিংসে। হার্দিক ২৪ বলে ৩২ রান করেন। লোয়ার অর্ডারে শিবম, জাডেজা, অক্ষর অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে ভারত।এই ম্যাচে একটিই পরিবর্তন করেছিল ভারত। মহম্মদ সিরাজের পরিবর্তে কুলদীপ যাদব। হতাশ করেননি। তাঁর ঝুলিতে ২ উইকেট। আফগানিস্তান অলআউট হওয়ার পথেই ছিল। ফজল হক ফারুকি ও নুর আহমেদ শেষ উইকেটে কোনওরকমে টিকে থাকার চেষ্টা করেন। ইনিংসের শেষ বলে আউট নুর। ১৩৪ রানে থামে আফগানিস্তান।

সম্পর্কিত খবর
CRICKET
শেষ বলে চার, পাকিস্তানকে 1 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত
শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা