অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

বিধানসভা-নির্বাচন ২০২৬

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন! ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন!

পঞ্চম দফা ভোটের আগেই গেরুয়া শিবিরে বড় ভাঙন। বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ঝাড়গ্রাম কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ তিনি। রবিবার, ঝাড়গ্রামের সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।রবিবারই ঝাড়গ্রামে সভা করতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম।

খড়গপুর শহরে  প্রার্থী জুন মালিয়ার সমর্থনে রোড-শোয়ে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর শহরে প্রার্থী জুন মালিয়ার সমর্থনে রোড-শোয়ে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়!

শুক্রবার বিকেলে খড়্গপুর শহরের বিএনআর ময়দান থেকে কলেজ মোড় পর্যন্ত প্রার্থী জুন মালিয়ার সমর্থনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী মানস ভুঁইঞা প্রমুখ। এদিনের পদযাত্রায় মমতার সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ছিল প্রচুর মানুষের ভিড়। বাড়ির ছাদেও অপেক্ষারত ছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী আসতেই দিদি দিদি বলে ডাকতে শুর

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর  আসছেন নরেন্দ্র মোদী! পশ্চিমবঙ্গ

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর আসছেন নরেন্দ্র মোদী!

শেষ সপ্তাহে দুই ‘হেভি ওয়েটের’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার পারদে ফুটছে তৃণমূল এবং বিজেপি।কার সভাতে বেশি লোক টানতে পারে, তাই নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে টক্কর।১৯ মে, রবিবার বিকেলে তার জনসভা করার কথা রয়েছে খড়্গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ স্কুলের মাঠে। এমনই বিজেপি সূত্রে খবর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়্গপুরে জনসভা করবেন তিনি। রবিবার দুপুরে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর হাই স্কুলের মাঠে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একসঙ্গে বিষ্

শুক্রবার ঘাটালের সভা থেকে মাস্টারপ্ল্যান নিয়ে  জানিয়ে দিলেন  মুখ্যমন্ত্রী! পশ্চিম মেদিনীপুর

শুক্রবার ঘাটালের সভা থেকে মাস্টারপ্ল্যান নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

শুক্রবার ঘাটাল লোকসভার দাসপুরে অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচার করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, ঘাটালের মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। সার্ভের কাজ চলছে। পুরো প্রকল্প শেষ করতে এক হাজার কোটি টাকার মতো লাগবে, তাই একটু অপেক্ষা করতে হবে। তবে তিন-চার বছরের মধ্যেই ঘাটালের মাস্টারপ্ল্যানের পুরো কাজ শেষ হয়ে যাবে বলেও ঘাটালের মানুষকে আশ্বাস দেন মমতা।এদিন মুখ্যমন্ত্রী বলেন, "জানি ঘাটালের মানুষকে নিকাশির জন্য খুব সমস্যায় পড়তে হয়। কিন্তু এটা তো অল

কোচবিহারের শীতলখুচিতে ফের চলল গুলি! কোচবিহার

কোচবিহারের শীতলখুচিতে ফের চলল গুলি!

কোচবিহারের শীতলখুচিতে ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা শীতলখুচি ব্লকের লালবাজারের পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়কে গুলি করে পালায়। তাঁর হাঁটুর উপরে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধান, তবে অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।বৃহস্পতিবার রাতে লালবাজার চৌপতিতে সাংগঠনিক মিটিং সেরে বাড়ি ফিরছিলেন অনিমেষ রায়। তখনই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শীতলখুচি প্রাথমিক স্বাস্থ

গতকাল ১১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পথসভা! পশ্চিম মেদিনীপুর

গতকাল ১১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পথসভা!

আগামী ২৫শে মে রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন।এই নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো,,সঙ্গে চলছে পথসভাও।গতকাল (১৬ ই মে) মেদিনীপুর শহরের অন্যতম জনবহুল এলাকা কোতয়ালী বাজার চক এ আসন্ন লোকসভা নির্বাচন কে সামনে রেখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সমর্থনে একটি বর্ণাঢ্য পথসভার আয়োজন করে ১১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।এই পথসভায় ওয়ার্ডবাসীর স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রায় কয়েকশো মানুষ এই পথসভ

বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের বুথ এজেন্টের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য! পূর্ব বর্ধমান

বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের বুথ এজেন্টের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য!

মন্তেশ্বরে দিলীপ ঘোষের বুথ এজেন্টের অস্বাভাবিক মৃত্যু। পরনে অন্তর্বাস, গলায় গামছা! গলায় ফাঁস লাগানো অবস্থায় দেওয়ালে ঠেস দিয়ে বসানো দেহ। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের বুথ এজেন্টের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মন্তেশ্বরে উদ্ধার হওয়া যুবকের নাম অভিজিৎ রায় (৪০)।মন্তেশ্বরে ১৬৮ নম্বর বুথের বিজেপি বুথ এজেন্টের নাম অভিজিৎ রায়। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মাটির দেওয়ালে ঠেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থা ফেলা ছিল দেহ।

হুঁশিয়ারি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের! পশ্চিম মেদিনীপুর

হুঁশিয়ারি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের!

বুধবার সন্ধ্যার দিকে নারায়ণগড়ের খালিনা বাজারে বিজেপির কর্মীর বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সেখানে প্রচারে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। সেখানেই ৮১ বছরের ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়ে দেন, বিজেপি কর্মী সমর্থকদের কারোর গায়ে হাত পড়লে আগুন জ্বালিয়ে দেবে। একই সঙ্গে নারায়ণগড় স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।অগ্নিমিত্রা বলেন, “গতকাল রাত্রিবেলা এই খালিনা বাজারে নারায়ণগড়ে বিজেপি কর্মীর বাবাকে মেরেছেন। ওর বয়স ৮১ বছর। প্রাক্তন শিক্ষক।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরে হয়েছিল  শুভেন্দু অধিকারীর রোড শো! ঝাড়গ্রাম

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরে হয়েছিল শুভেন্দু অধিকারীর রোড শো!

ঝাড়গ্রাম লোকসভা আসনে কুড়মি ভোট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের। কারণ, এই আসনে কুড়মি সমর্থিত দু’জন প্রার্থী রয়েছেন। এই দু’ই প্রার্থী ভোট কাটলে আখেরে সুবিধা পাবে তৃণমূল। তাই এই আবহে কুড়মি ভোট টানতে মরিয়া গেরুয়া শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলদায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে প্রচারে এসে সংকল্প সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘‘কুড়মি সমাজের অনেক নেতা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। কুড়মি সমাজ ওদের সঙ্গে নেই। কুড়মিরা আমাদের সঙ্গে রয়েছে।’’

তমলুকের সভায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিঁধলেন মুখ্যমন্ত্রী! পূর্ব মেদিনীপুর

তমলুকের সভায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিঁধলেন মুখ্যমন্ত্রী!

বৃহস্পতিবার তমলুকের সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, “যখন শিক্ষকদের চাকরি গেল, তার আগেই বাবুমশাই বললেন, বোমা ফাটাব। তারপরই ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি ছাঁটাই। আমি ওই ছেলেমেয়েগুলোর পাশে রয়েছি।তবে আজ নয় তো কাল, তিনি এর বদলা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে মমতা এটাও বলে রাখেন, “চিরকাল ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গায় পড়বেন। যাঁরা করেছেন, তাঁদের বলছি, ঈশ্বর থাকলে বুঝতে পারবেন।

ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব ও হিরণকে নিয়ে জমে উঠেছে এবারের লোকসভা নির্বাচন! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব ও হিরণকে নিয়ে জমে উঠেছে এবারের লোকসভা নির্বাচন!

প্রতিদিনই দেবকে লক্ষ্য করে বাক্যবাণ নিক্ষেপ করে চলেছেন হিরণ। তুলনায় দেব কিছুটা স্তিমিত। কিন্তু ক্রমশ তিনিও পাল্টা তির ছুড়তে শুরু করেছেন। যেমন বুধবার পুরুলিয়ার কাশীপুরে হিরণকে ‘পাগল’ বলে কটাক্ষ করলেন দেব।সম্প্রতি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘দেবের জন্ম কেশপুরে হলেও ভোটার কার্ড কলকাতার।’ এদিন বিকেলে কাশীপুরে রোড শোয়ে যোগ দিয়ে হিরণের এই মন্তব্য হেসে উড়িয়ে দিয়েছেন দেব। বলেছেন, ‘ও পাগল হয়ে গিয়েছে। আমিও এবার ওর মতো পাগল হয়ে যাব। ও কী বলছে কি বলছে না আমার জানার দরকার

কেশপুরে আহত শুভেন্দু সামন্তকে দেখতে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময়! পশ্চিম মেদিনীপুর

কেশপুরে আহত শুভেন্দু সামন্তকে দেখতে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময়!

কেশপুরে আক্রান্ত আহত বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে দেখতে আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার আহত শুভেন্দু সামন্তকে তিনি পাশে থাকার আশ্বাস দেন এবং আইনি লড়াইয়ের কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরন বলেন,আমাদের কর্মীকে ভেবেচিন্তে দিনের আলোতে খুন করার চক্রান্ত ও পরিকল্পনা করেছিল তৃণমূল।আমাদের দলের জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষকে খুনের টার্গেট করা হয়েছিল। তন্ময়

আজ পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথিতে! পূর্ব মেদিনীপুর

আজ পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথিতে!

আজ বৃহস্পতিবার পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে । কাঁথি শহরের বুকে প্রায় তিন কিলোমিটার পথ ধরে পদযাত্রা করবেন তিনি। এবারের লোকসভা ভোটে অন্যতম হাইভোল্টেজ আসন কাঁথি। বৃহস্পতিবার দুপুরে কাঁথিতে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার নামবে কাঁথিতে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। এরপর বিকেলে কাঁথি শহর পরিক্রমা করার কথা রয়েছে তাঁর। হাঁটবেন প্রায় তিন কিলোমিটার পথ। পদযাত্রা শুরু হবে কাঁথির জুনপুট মোড় থেকে। দলীয় সূত্রে খবর, এরপর একে একে সুপার মার্কেট

নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করার সুযোগ আপনার সামনে? দেশ

নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করার সুযোগ আপনার সামনে?

প্রধানমন্ত্রীর ফোন নম্বর খুঁজছেন? নিজেই জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী! BJP নেতা-কর্মীদের মতে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে রকেট গতিতে এগোচ্ছে দেশের উন্নয়ন। লোকসভা ভোটের প্রচারে তাঁকে দেখতে মানুষের ঢল নামছে নিত্যদিনই। তৃতীয়বারের জন্য তিনিই যে আবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন, এ নিয়েও আত্মবিশ্বাসী খোদ নরেন্দ্র মোদী। এ হেন ক্ষমতাবান ব্যক্তিত্ব সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। তাঁর সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্কে জানতে উৎসক সকলেই।তবে আপনি চাইলেই নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করত

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য নিজেদের মাঠ ব্যবহারের অনুমতি দিলেন না কাঁথি কলেজ কর্তৃপক্ষ! পূর্ব মেদিনীপুর

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য নিজেদের মাঠ ব্যবহারের অনুমতি দিলেন না কাঁথি কলেজ কর্তৃপক্ষ!

১৬ই মে বৃহস্পতিবার কাঁথিতে পদযাত্রা করবেন মমতা। চন্ডীপুরে তাঁর সভা বাতিল হয়েছে। বৃহস্পতিবার প্রথমে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়ায় সভা করার পর কাঁথি শহরে উত্তম বারিকের সমর্থনে পদযাত্রা করার কথা মমতার। প্রভাত কুমার কলেজ কর্তৃপক্ষ তাঁদের মাঠে হেলিপ্যাডের অনুমতি না দিলেও স্থানীয় অরবিন্দ স্টেডিয়াম কর্তৃপক্ষ, কাঁথি মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং দেশপ্রাণ কলেজ কর্তৃপক্ষ 'নো অবজেকশন' শংসাপত্র দিয়েছেন। মঙ্গলবার প্রশাসনিক ভাবে অরবিন্দ স্

ভোট বয়কটের পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত! পশ্চিম মেদিনীপুর

ভোট বয়কটের পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত!

ভোট আসে ভোট যায়, রাস্তা আর ঠিক হলো না।  এমনি একটা দৃশ্য দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত বেটাগ্রামে। এই গ্রামে প্রায় ২০০ টি পরিবারের মানুষজন বসবাস করেন । গ্রামের মানুষের একমাত্র দাবি কাঁচা মাটির রাস্তার পরিবর্তন হোক,রাস্তা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন। এটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত বেটাগ্রাম ২০১ বুথের। বছরের পর বছর রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন জা

বিকেল ৫টা পর্যন্ত বাংলায় গড় ভোট ৭৫.৬৬ শতাংশ, দেশে পড়ল ৬২.৩১ শতাংশ! দেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলায় গড় ভোট ৭৫.৬৬ শতাংশ, দেশে পড়ল ৬২.৩১ শতাংশ!

চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম চতুর্থ দফার মিটেছে নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া কোথাও বড় কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। সোমবার, ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ দেশের মোট ৯৬টি কেন্দ্রে। জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যে ভোট। কমিশনের দেওয়া তথ্য অনুসারে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬২.৩১ শতাংশ। বাংলায় গড় ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ। দেশের ৯টি রাজ্যের পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গেরও ৮ আসনে ছিল ভোট। এদিন সকাল থেকেই বাংলার প্রায় সব বুথেই মা

পুরুলিয়া কেন্দ্রে  লড়াই এবার চতুর্মুখী। প্রভাব ফেলতে পারে কুড়মি  প্রার্থীর প্রতীক ! বিধানসভা-নির্বাচন ২০২৬

পুরুলিয়া কেন্দ্রে লড়াই এবার চতুর্মুখী। প্রভাব ফেলতে পারে কুড়মি প্রার্থীর প্রতীক !

পুরুলিয়ায় কেন্দ্রে মোট ১২ প্রার্থী এবার মনোনয়ন পর্ব শেষে। কিন্তু ডজন খানেক প্রার্থী থাকলেও বহু বছর পর পুরুলিয়া কেন্দ্রে লড়াই এবার চতুর্মুখী। আর এই চতুর্মুখী লড়াইয়ে ভাবিয়ে তুলছে এই কেন্দ্রের দখলে থাকা বিজেপিকে। এদিকে কুড়মি প্রার্থী অজিতপ্রসাদ মাহাতো এই কেন্দ্রে বিজেপিকে ব্যাপক চাপে ফেলে দিয়েছে। কারণ উনিশের নির্বাচনে অধিকাংশ কুড়মি ভোট পদ্মে পড়ে। EVM-এক নম্বরে রয়েছেন পদ্ম চিহ্নে জ্যোতির্ময় সিং মাহাতো। দু’নম্বরে সিংহ ছাপে ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো। তিন নম্বরে

শুরু হল লোকসভা নির্বাচনের চতুর্থ দফা! দেশ

শুরু হল লোকসভা নির্বাচনের চতুর্থ দফা!

সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। তা ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হবে আজ। বেলা ১১টা পর্যন্ত আট কেন্দ্র মিলিয়ে ভোট পড়ল 32.78 শতাংশ ৷ এর মধ্যে আসানসোলে - 29.99 %, বহরমপুর - 35.53 %, বর্ধমান পূর্ব - 33.82 %, বীরভূ

কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি! পশ্চিম বর্ধমান

কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি!

সোমবার ভোট চলাকালীন বর্ধমানের রাজগঞ্জের বাজারে পৌঁছন দিলীপ। স্থানীয় বিধায়ক এবং তাঁর সহযোগীরা বিজেপি কর্মীদের প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি। যিনি হুমকি পেয়েছেন বলে অভিযোগ, তাঁর সঙ্গেই তিনি দেখা করতে যান দিলীপ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। দিলীপ জানান, মানুষ যাতে ভোট দিতে না যান, সেই জন্য ভয় দেখানো হচ্ছে।  সোমবার মিচকি হেসে দিলীপ ঘোষ জবাব দিলেন, ‘কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি। খেলাটা এবা