অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিধানসভা-নির্বাচন ২০২৬

নির্বাচন চলাকালীন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি! পশ্চিমবঙ্গ

নির্বাচন চলাকালীন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি!

প্রথম থেকেই সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। নির্বাচন চলাকালীন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করলেন মহিলারা। উল্লেখ্য, রবিবার সকালেও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি এলাকায়। এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক থেকে। রবিবার সেখানে তৃণমূল নেতা দিলীপ মাল্লিককে ব্যাপক মার

৫০ দিন পর ২১ দিনের জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল! দেশ

৫০ দিন পর ২১ দিনের জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল!

দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। চলতি লোকসভা নির্বাচনে তাঁকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছিলেন কেজরীওয়াল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেল থেকে বেরিয়ে লোকসভার প্রচার করতে পারবেন কেজরী। তবে মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না বা কোনও ফাইল সই করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।রবিবার দিল্লিতে রোড শো-এ কেজরীবাল বলেন, “২০ দিন বাদে আমায় জেলে ফিরে যেতে হবে। আপনারা যদি ঝাড়ু (আপের প্রতীক)-কে বেছে নেন, তবে আমাকে আর জেলে ফিরতে হবে

সোমবার চতুর্থ দফা ভোট! দেশ

সোমবার চতুর্থ দফা ভোট!

রাত পোহালেই চতুর্থ দফার ভোট!সোমবার চতুর্থ দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট রয়েছে।সোমবার চতুর্থ দফায় বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল - বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য কমপক্ষে ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম, বোলপুর, বহরমপুরে ভোট-হিংসার ঘটনা অতীতে ঘটেছে। তাই এই কেন্দ্রগুলি নিয়ে বিশেষ ভাবে সতর্ক কমিশন। বাংলার আট আসন ছাড়াও দেশের ৮৮টি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফা

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন জুন মালিয়া! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন জুন মালিয়া!

লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন জুন মালিয়া। তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন। বর্তমানে নিজের কেন্দ্রে জমিয়ে প্রচার করছেন অভিনেত্রী। তবে এবার যেন তাঁর আত্মবিশ্বাস দ্বিগুন হয়ে হয়ে গেছে ! হবেই না কেন,মা এ পাশে সব সময় জুন মালিয়ার ছেলে শিবেন্দ্র মালিয়া । জুন মালিয়ার ছেলে শিবেন্দ্র মালিয়া পেশায় একজন বিমান চালক। বছর ২৮ এর এই যুবক বর্তমানে দুই মাসের ছুটি নিয়ে মায়ের পাশে থাকছেন । এই দুই মাস মায়ের সঙ্গে ভোটের প্রচার জমিয়ে করছেন । ফলে ছেলেকে এখন পাশে পেয়ে জুন

সন্দেশখালি নিয়ে কী বললেন মোদী? পশ্চিমবঙ্গ

সন্দেশখালি নিয়ে কী বললেন মোদী?

আজ অর্জুন সিংয়ের প্রচারে এসে মোদী মুখ খোলেন সন্দেশখালি নিয়ে। বলতে গিয়ে তিনি বলেন, “সন্দেশখালিতে কী হচ্ছে পুরো দেশ জানে। এখানকার অভিযুক্তদের প্রথমে তৃণমূল বাঁচাল। এখন ওরা নতুন খেলা খেলছে।” মোদীর দাবি, তৃণমূল চেষ্টা করছে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বাঁচাতে এখনও চেষ্টা করে চলেছে তৃণমূল। আজ প্রধানমন্ত্রী বলছেন, “ওইখানকার গুন্ডারা মহিলাদের ভয় দেখাচ্ছেন। কারণ অভিযুক্ত শেখ শাহজাহান। ওর ঘর থেকে বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে। কিন্তু ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য তৃণমূল চাইছে ক্লিনচিট যেন পেয়

বৃষ্টি মাথায় নিয়েও ফ্যানে সেলফি ফ্যানদের সঙ্গে! পশ্চিম মেদিনীপুর

বৃষ্টি মাথায় নিয়েও ফ্যানে সেলফি ফ্যানদের সঙ্গে!

সারা দিনের প্রচারের ব্যস্ততা। যেখানেই যাচ্ছেন, মানুষের ভিড়। রোদে পুড়ে যেমন মানুষের কাছে পৌঁছেছেন, বৃষ্টি মাথায় নিয়েও ঘুরছেন দুয়ারে দুয়ারে। এত ব্যস্ততার মধ্যেও দিব্যাঙ্গ ফ্যানকে কাছে টেনে নেন দেব। তখনও বৃষ্টি পড়ছিল। চারপাশে ভিড়ে ভিড়াকার। ধৈর্য হারাননি সুপারস্টার। ফ্যানের মোবাইল নিজের হাতেই নিয়ে নেন। সময় নিয়ে সঠিক ফ্রেম সেট করেন। তোলেন সেলফি ফ্যানদের সঙ্গে।ঘাটালের পথে ও প্রান্তরে ভোটপ্রচারে সৌজন্যেবোধের মন্ত্রশক্তিতেই ভোটের বৈতরণি জয়ের স্বপ্ন দেখছেন দেব। ক্ষমতায় নয়, নিজের স

রাজভবনে যাবেন না মুখ্যমন্ত্রী! পশ্চিমবঙ্গ

রাজভবনে যাবেন না মুখ্যমন্ত্রী!

শনিবার বর্ধমানের সপ্তগ্রামের নির্বাচনী সভা থেকে একথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী।ওই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাবারে আমাকে আর রাজভবনে ডাকলে যাচ্ছি না, রাজভবনের দরকার হলে রাস্তায় বসে কথা বলে আসব!" আরেকটা ভিডিও পেলাম। পেন ড্রাইভে। আরও কীর্তি কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তি। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবা রে! আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। রাস্তায় গিয়ে দেখা করে আসব।এরপর

রাত পোহালেই চতুর্থ দফার ভোট! পশ্চিম বর্ধমান

রাত পোহালেই চতুর্থ দফার ভোট!

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপেরও ভাগ্যপরীক্ষা। রবিবার সকালে প্রাতঃভ্রমণের পর চা চক্রে কালী মন্দিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি বিজেপি কর্মীদের। যার জেরে বিতর্কের জড়ালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তৃণমূলের অভিযোগ, কালীমন্দিরে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’স্লোগান দিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নষ্ট করল বিজেপি। আবার ভোটের আগের দিন নাম না করে তৃণমূলকে আক্রমণ করে দিলীপ বললেন,”ধর্ম যার যার উৎসব সবার যেমন, তেমনি দল যার যার ভোটার দিলীপ ঘোষেরই।” সবমিলিয়ে ভোটের ২৪ ঘণ্টা আ

বিজেপিতে যোগ দেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী ! বিধানসভা-নির্বাচন ২০২৬

বিজেপিতে যোগ দেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী !

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে যোগ দেন তৃণমূলে। সম্প্রতি কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এক মিছিলে শামিল রানাঘাটের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। BJP প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রানাঘাট লোকসভা কেন্দ্রে শনিবার সভা করেন মিঠুন চক্রবর্তী। তাহেরপুরের মাঠে এদিন জনসভা করেন মিঠুন। সেখানেই বিজেপিতে যোগ দেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। ভোটের আগে নির্বাচন কমিশনে মুকুটমণি যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী স

নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ। সামাল দিতে নামতে হয় লকেট চট্টোপাধ্যায়কে ! বিধানসভা-নির্বাচন ২০২৬

নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ। সামাল দিতে নামতে হয় লকেট চট্টোপাধ্যায়কে !

সূত্রের খবর, সম্প্রতি একটি মিটিং ছিল হুগলি সাংগঠনিক জেলার অফিসে । কথা ছিল বুথ স্তরের সভাপতিদের নিয়ে মিটিং হওয়ার । সপ্তগ্রাম বিধানসভার বুথ সভাপতিদের একাংশ বিক্ষোভ দেখায় সেখানে। মূলত নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে তারা। এমনকি হট্টগোল থামাতে ছুটে গেলেন খোদ বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রীতিমতো দু হাত তুলে কর্মীদের থামাচ্ছেন। বিজেপির দলীয় কার্যালয়ের মধ্যে উঠছে স্লোগান। শোনা যাচ্ছে মানছি না, মানব না। হাত তুল

দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! পশ্চিমবঙ্গ

দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

শনিবার বিকেলের মধ্যে দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে জোর তৎপরতা তুঙ্গে উঠেছে। পুলিশ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।শনিবার হওয়ায় শহরের অধিকাংশ স্কুল-কলেজ এবং অফিসকাছারি ছুটি থাকে। ফলে খুব বেশি অসুবিধা না হলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা আছে। এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিকেল

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে শুক্রবার বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েক জন কর্মী! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে শুক্রবার বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েক জন কর্মী!

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে শুক্রবার বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েক জন কর্মীরা জুন মালিয়া হাত দিয়ে।কেশিয়াড়ির ধলবেলুনের প্রচার সভায় তিনশোর বেশি বিজেপি এবং সিপিএম পরিবার তাদের দলে যোগদান করেছে। সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, জেলা সভাপতি সুজয় হাজরা এবং রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা কল্পনা শীট প্রমুখ তৃণমূল কর্মীরা ।

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়্গপুর শহরে সভা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব! পশ্চিম মেদিনীপুর

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়্গপুর শহরে সভা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব!

শুক্রবার বিকেল ৪টে থেকে খড়্গপুর শহরের ধ্যান সিং ময়দানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার করার কথা ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। সভা শুরুর অনেকক্ষণ আগেই কলাইকুণ্ডায় হেলিকপ্টারে পৌঁছে গিয়েছিলেন তিনি। যদিও বিজেপি সূত্রে খবর, সভা ভরেনি বলে সভাস্থলে আসতে কিছুটা সময় নেন অশ্বিনী। বিজেপি নেতাকর্মীদের লোক নিয়ে আসার আরও কিছুক্ষণ সময় দেন তিনি। প্রচারের আগে খড়গপুর পৌর এলাকার নিউ সেটেলমেন্ট এলাকায় জগন্নাথ মন্দিরে গিয়ে জেলাবাসীর ম

মেদিনীপুর শহর তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি পালন করল! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহর তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি পালন করল!

মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে থেকে শহর তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি পালন করল। প্রসঙ্গ,বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখান থেকে ফেরার পথে তাঁকে উদ্দেশ করে কেউ বা কারা স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, কাছেই তৃণমূলের একটি জনসভা চলছিল। শুভেন্দু গাড়িতে ওঠার সময়ে সেখান থেকেই তাঁকে উদ্দেশ করে সন্দেশখালি প্রসঙ্গে মাইকে মন্তব্য করা হয়। যা শুনে তিনি মেজাজ হারান। গাড়ি থেকে নেমে শুভেন্দুকে তেড়ে এগিয়েও যেতে দেখা যায়। যদি

দিলীপ ঘোষের পদযাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা! পশ্চিম বর্ধমান

দিলীপ ঘোষের পদযাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা!

বর্ধমানের পারবিহাটা এলাকায় বুধবার রাতে দিলীপ ঘোষের সমর্থনে বিজেপির একটি পদযাত্রা আটকে দিল পুলিশ। মিছিল আটকাতেই দিলীপ ঘোষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। পদযাত্রা না করেই ফিরে যেতে হল দিলীপ ঘোষকে। পুলিশের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির তরফে।দিলীপ ঘোষ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী প্রচারে বাধা কোথায়? এরপর আমরা মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করেই কর্মসূচি সারছিলাম। তাতেও বাধা! আমার কর্মসূচি-স্থলের অনেকটা দূরে তৃণমূল সভা কর

সন্দেশখালির প্রসঙ্গে মেজাজ হারালেন শুভেন্দু।  ব্যবহার  অশালীন শব্দের ! বাঁকুড়া

সন্দেশখালির প্রসঙ্গে মেজাজ হারালেন শুভেন্দু। ব্যবহার অশালীন শব্দের !

সন্দেশখালির প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেজাজ হারালেন। অশালীন শব্দ ব্যবহার করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখান থেকে ফেরার পথে তাঁকে উদ্দেশ করে কেউ বা কারা স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, কাছেই তৃণমূলের একটি জনসভা চলছিল। শুভেন্দু গাড়িতে ওঠার সময়ে সেখান থেকেই তাঁকে উদ্দেশ করে সন্দেশখালি প্রসঙ্গে

দলের উদ্দেশে বার্তা মমতার-"আমাদের কেউ বদমায়েশি করলে, যদি মানুষের উপর অত্যাচার করে, আমি ডেকে তাদের দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি "। বিধানসভা-নির্বাচন ২০২৬

দলের উদ্দেশে বার্তা মমতার-"আমাদের কেউ বদমায়েশি করলে, যদি মানুষের উপর অত্যাচার করে, আমি ডেকে তাদের দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি "।

আগামী ২০ মে ভোটগ্রহণ রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে। তার আগে দলীয় প্রার্থী মিতালী বাগের সমর্থনে আজ নির্বাচনী জনসভা থেকে দলের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে প্রচারে গিয়েছিলেন । কিছুদিন আগেই মিতালী বাগের গাড়িতে হামলার অভিযোগে বললেন, ‘বিজেপির হার্মাদদের এটাই কাজ। আমি তাই বলছি, শান্তি চান? নাকি রক্তারক্তি চান?’ এরপর বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা টেনে মমতা এটাও বলে দিলেন, ‘আমাদের ক

দলীয় কর্মী খুন হতে পারে, তা নিয়ে ষড়যন্ত্র! পশ্চিম মেদিনীপুর

দলীয় কর্মী খুন হতে পারে, তা নিয়ে ষড়যন্ত্র!

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অধিকারীদের নিয়ে কেশপুর ব্লকে তিন নম্বর অঞ্চলে পাঁচকুঁড়িতে ক্রিয়েটিভ টাওয়ারে এক বিশেষ সংগঠন বৈঠকে যোগদান করেন। বৈঠকের পর বেরিয়েছি ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব চাঞ্চল্যকর মন্তব্য করলেন তাঁর আশঙ্কা, ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁদের দলের ষড়যন্ত্রে ওই খুন হতে পারে এবং সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে।একটা বড় ষড়যন্ত্র করে বিজ

উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করল  মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া হাত দিয়ে ! পশ্চিম মেদিনীপুর

উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া হাত দিয়ে !

ভোটের আগে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল প্রার্থী জুন মালিয়া হাতে এখনো কুড়িটা দিন বাকি রয়েছে। আর তার আগেই মেদিনীপুর লোকসভার প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া তার উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বুধবার। এদিন তিনি জেলার ফেডারেশন হলে এক বৈঠকের মধ্য থেকে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করেন। যেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ,পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, যুব সভাপতি নির্মাল্য চক্রবর

লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি ! বিধানসভা-নির্বাচন ২০২৬

লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি !

হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক ৷ নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি ৷ তিন নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এ দিন রোহতকের একটি হোটেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতে এই ঘোষণা করেন