রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর আসছেন নরেন্দ্র মোদী!

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর  আসছেন নরেন্দ্র মোদী!

নিজস্ব সংবাদদাতা : শেষ সপ্তাহে দুই ‘হেভি ওয়েটের’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার পারদে ফুটছে তৃণমূল এবং বিজেপি।কার সভাতে বেশি লোক টানতে পারে, তাই নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে টক্কর।১৯ মে, রবিবার বিকেলে তার জনসভা করার কথা রয়েছে খড়্গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ স্কুলের মাঠে। এমনই বিজেপি সূত্রে খবর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়্গপুরে জনসভা করবেন তিনি। রবিবার দুপুরে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর হাই স্কুলের মাঠে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একসঙ্গে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সভা করবেন তিনি।

এদিকে শুক্রবার বিকেলে খড়গপুর শহরে রোড-শোয়ের তৃণমূল নেত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রী সুজাতার সমর্থনে শনিবার দুপুরে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে সভা করবেন।বিষ্ণুপুর এবং বাঁকুড়া লোকসভা আসনের জন্য মুখ্যমন্ত্রী দুটি পৃথক কর্মসূচি রয়েছে শনি এবং রবিবার।